Skip to content
নভেম্বর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • SIR নিয়ে ক্ষোভ, জীবনতলায় শক্তি দেখাতে নামছে ISF! আজ ক্যানিং পূর্বে নওশাদ সিদ্দিকী

SIR নিয়ে ক্ষোভ, জীবনতলায় শক্তি দেখাতে নামছে ISF! আজ ক্যানিং পূর্বে নওশাদ সিদ্দিকী

Online Desk নভেম্বর 14, 2026
New-Project-61.webp

গোপালশীল দক্ষিণ 24 পরগনা: আজ ১৪ নভেম্বর। ক্যানিং পূর্বের জীবনতলা কলেজ মাঠে সভা করবেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাঁর এই সফরকে ঘিরে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে ইতিমধ্যেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে। দলীয় সূত্রের দাবি, SIR-কে কেন্দ্র করে নানা অভিযোগ এবং দলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই এই কর্মসূচি। শুধু সভা নয়, তার আগে বাইক মিছিল করে এলাকায় শক্তি প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে ISF-এর।

নওশাদের আগমনকে কেন্দ্র করে জীবনতলা কলেজ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সভাস্থল সাজানো, মঞ্চ তৈরি, মাইক-লাইটের ব্যবস্থা — সবকিছু খতিয়ে দেখছেন নেতা-কর্মীরা। সকাল থেকেই এলাকায় ISF কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। প্রস্তুতি দেখতে সভাস্থলে রয়েছেন দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা-সহ একাধিক নেতৃত্ব। কর্মসূচি যাতে নির্বিঘ্নে সফল হয়, সেদিকে নজর রাখছেন তাঁরা।

SIR নিয়ে ISF-এর ঠিক কী অভিযোগ? এই সভা থেকে নওশাদ সিদ্দিকী কী রাজনৈতিক বার্তা দেবেন? কেনই বা বাইক মিছিলের আয়োজন? — এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে আজকের এই সভা থেকে আগামী দিনে আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করবেন ISF প্রধান নওশাদ সিদ্দিকী।

Continue Reading

Previous: কালীপুজোর অনুষ্ঠান নিয়ে ঝামেলার জের, তালদিতে লোহার রডের ঘায়ে মাথা ফাটল যুবকের
Next: মুখের ভিতর পটকা ফেটে মর্মান্তিক মৃত্যু ২ বছরের শিশুর, শোকের ছায়া পরিবারে

সম্পর্কিত গল্প

1000471869.webp

বাজারবিবাদ মেটাতে গিয়ে প্রাণ গেল বিজেপি কর্মীর! পানিহাটিতে উত্তেজনা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রত্না

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-90.webp

ছটপুজোর চাঁদা নিয়ে তুলকালাম! ৫০০ টাকা দিতে না চাওয়ায় মারধর ও দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Online Desk নভেম্বর 15, 2026
New-Project-89.webp

শিক্ষক বদলিতে বড় বদল আনছে রাজ্য! এবার SSC-র হাত থেকে ক্ষমতা যাচ্ছে শিক্ষা দফতরের হাতে

Online Desk নভেম্বর 15, 2026

You may have missed

New-Zealand.jpg

সিরিজ জিতলেও ব্যাটিং ব্যর্থতা মেনে নিতে পারছেন না শ্রেয়স

Online Desk নভেম্বর 15, 2026
WhatsApp-Image-2026-11-15-at-18.23.47.jpeg

মেটালিক মেকআপ—আপনার সৌন্দর্যে যোগ হোক এক আলাদা মাত্রা!

Online Desk নভেম্বর 15, 2026
sdhe.png

সিটং কমলা লেবু এবার হবে আপনার বাড়ির টবেই! কখন বসাবেন চারা? কীভাবে করবেন পরিচর্যা? জেনে নিন প্রচুর ফল পাওয়ার উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
i6t.png

মাল্টিপল স্ক্লেরোসিস রোগের লক্ষণ, কারণ ও উপশমের উপায়:

Online Desk নভেম্বর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.