Skip to content
অক্টোবর 31, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে ওড়িশায় বন্যা ও ভূমিধস, মৃত্যু একই পরিবারের ৩ জনের

ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে ওড়িশায় বন্যা ও ভূমিধস, মৃত্যু একই পরিবারের ৩ জনের

Online Desk অক্টোবর 31, 2026
1000401382.jpg

ওঙ্কার ডেস্ক: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে প্রবল বৃষ্টি। আর তার জেরে ওড়িশার দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার ভূমিধসে মৃত্যু হয়েছে অন্তত তিন জনের। মৃতদের মধ্যে রয়েছে মাত্র ৯ মাসের এক শিশুও। অন্যদিকে, জলের তলায় চলে গিয়েছে কয়েকশো গ্রাম। প্রশাসনিক সূত্রে এই খবর জানানো হয়েছে।

প্রথমে মনে করা হয়েছিল, ঘূর্ণিঝড়টির প্রভাব অন্ধ্রপ্রদেশে বেশি পড়বে। ওড়িশায় ক্ষয়ক্ষতির আশঙ্কা তুলনায় কম ছিল। কিন্তু বাস্তবে গঞ্জাম, গজপতি এবং কন্ধমাল জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁর কথায়, অন্ধ্রপ্রদেশের সীমান্তবর্তী মালকানগিরি জেলায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিল রাজ্য সরকার। কিন্তু ঘূর্ণিঝড়ের গতিপথ বদলে যাওয়ায় গঞ্জাম, গজপতি ও কন্ধমাল বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা বৃষ্টিতে ওই তিন জেলার নদীগুলিতে জলস্তর দ্রুত বেড়েছে। পাশাপাশি প্রায় এক ডজন জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে। কন্ধমাল জেলার একটি ভূমিধসে মৃত্যু হয়েছে এক দম্পতি এবং তাঁদের ৯ মাসের সন্তানের। মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওড়িশা সফর বাতিল করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৩ নভেম্বর থেকে তাঁর তিন দিনের সফর শুরু হওয়ার কথা ছিল। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন দেশের সাংবিধানিক প্রধান।

Continue Reading

Previous: সপ্তাহান্তে শিয়ালদহ শাখায় ভোগান্তির আশঙ্কা, শনি ও রবি বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন! জানুন তালিকা
Next: চোরবাগান দুর্ঘটনায় নিহত বিহারের বাবা-ছেলে, স্বজনহারা পরিবারের পাশে রাজ্য, পাঠান হল ৫০ লক্ষের চেক

সম্পর্কিত গল্প

New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
New-Project-2026-10-31T133556.627.webp

ইন্দ্রনীল গ্রেফতার, স্ত্রী মধুছন্দার আগাম জামিন মঞ্জুর হাই কোর্টে, জিজ্ঞাসাবাদ নিয়ে আইনি জটে পুলিশ

Online Desk অক্টোবর 31, 2026

You may have missed

New-Project-2026-10-31T142559.129.webp

ছাত্র আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিতর্ক, দিলজিতকে প্রকাশ্যে ‘ছোট ভাই’ ভেবে ক্ষমা চাইলেন অভিজিৎ!

Online Desk অক্টোবর 31, 2026
India-Data-Privacy-Courtroom-Showdown.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 31, 2026
অভিষেক.jpg

অভিষেক, বৈভবকে একদিনের দলে চান যুবরাজ

Online Desk অক্টোবর 31, 2026
Sports.jpg

মহিলা ফুটবলারদের এগিয়ে যাওয়ার বার্তা প্রাক্তনদের

Online Desk অক্টোবর 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.