Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • কমিশন যাদেরকে মৃত ঘোষণা করেছিল, সেই ভোটারদেরকে নিয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিষেক, আক্রমণ জ্ঞানেশকেও

কমিশন যাদেরকে মৃত ঘোষণা করেছিল, সেই ভোটারদেরকে নিয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিষেক, আক্রমণ জ্ঞানেশকেও

Online Desk জানুয়ারি 2, 2026
abhishek-baruipur.jpg

ওঙ্কার ডেস্ক: নতুন বছরের দ্বিতীয় দিনে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়ায় নির্বাচন কমিশন যে জীবিত ভোটারদের মৃত বলে ঘোষণা করেছে, তেমন তিন জনকে নিয়ে শুক্রবার র্যা ম্পে হাঁটেন ডায়মন্ডহারবারের সাংসদ। এদিনের সভা থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক নিজের ভাষণে বলেন, ‘অনেকে ভাবছেন, এই র্যা ম্পটা কেন করা হয়েছে। আজ এই র্যা ম্পে আমি তিনজন ‘ভূত’কে হাঁটাব। কমিশন যাঁদের মৃত বলেছে, তাঁরা আজ এখানে দাঁড়িয়ে। তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ডের এই ঘোষণার পর মঞ্চে উঠে আসেন মনিরুল ইসলাম মোল্লা, হরেকৃষ্ণ গিরি ও মায়া দাস। অভিষেক বলেন, ‘দেখতে কি মৃত মনে হচ্ছে? এঁরা বেঁচে আছেন—আপনারা দেখছেন। কিন্তু কমিশন নাকি দেখতে পাচ্ছে না! দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ, এক জনের কাকদ্বীপ। এভাবে জীবিত মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন অভিষেক। এদিন সেই কথা বলতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ শানান তিনি। বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক বলেন, ‘আমার সঙ্গে আঙুল তুলে কথা বলছিলেন জ্ঞানেশ কুমার। আমি বলেছি, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বাঙালি কী, দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি। এর পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন।’

Post Views: 171

Continue Reading

Previous: হিমাচল প্রদেশে যৌন নির্যাতনের পর মৃত্যু কলেজ ছাত্রীর, অধ্যাপক-সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের অভিযোগ
Next: ‘বিধানসভা নির্বাচনে ২২০ আসন পাবে বিজেপি’, দাবি শুভেন্দুর

সম্পর্কিত গল্প

kolkata-metro.png

আসানসোল-দুর্গাপুর এরিয়াল মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, শেষ প্রাথমিক সমীক্ষার কাজ

Online Desk জুলাই 21, 2026
ED.jpg

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাতসকালে কলকাতা সহ ৮ জায়গায় অ্যাকশনে ইডি

Online Desk জুলাই 21, 2026
abhishek.png

‘৩১-এ জিতে পার্টি অফিস গুঁড়িয়ে দেব’ অভিষেকের মন্তব্যের জেরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.