Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বিধানসভা নির্বাচনে ২২০ আসন পাবে বিজেপি’, দাবি শুভেন্দুর

‘বিধানসভা নির্বাচনে ২২০ আসন পাবে বিজেপি’, দাবি শুভেন্দুর

Online Desk জানুয়ারি 2, 2026
suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিন দিনের রাজ্য সফরে এসে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার থেকে আরও এক ধাপ এগিয়ে দাবি করলেন, বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে ২২০ আসন পাবে। এদিন মালদহের চাঁচলের সভা থেকে এই দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

চাঁচলের সভা থেকে শুক্রবার শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। রাজ্য সরকারের একাধিক নেতা যে দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ উঠেছিল, সেই দুর্নীতি নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, সঠিক সময়ে তিনি জোড়াফুল শিবির ছেড়েছেন। তিনি বুঝতে পেরেছিলেন, নরেন্দ্র মোদী ছাড়া গতি নেই। এর পরেই তিনি দাবি করেন, আসন্ন নির্বাচনে পদ্ম শিবির বাংলায় ২২০ আসনে জয়ী হবে।

উল্লেখ্য, বঙ্গ সফরে এসে কলকাতায় বিজেপির কোর কমিটির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, ২০০ আসনে জিততে হবে। তিনি বলেছিলেন, ‘আমরা যদি ৩টি আসন থেকে ৭৭ আসনে পৌঁছতে পারি। তাহলে ৭৭ থেকে ২০০ আসনে পৌঁছনো সম্ভব কেন হবে না?’ সেই মন্তব্যের প্রেক্ষিতে চাঁচল থেকে শুভেন্দু বলেন, ‘রাজ্যের সনাতনীরা যদি এগিয়ে আসে তাহলে ২০০ নয়, ২২০ আসনে জিতব।’ এদিন শুভেন্দু আরও বলেন, আগামী এপ্রিল মাসের পর তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দল হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন হয়ে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যের পুলিশের একাংশকেও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, সব নাম লেখা রয়েছে, সবার হিসেব তোলা রইল।

Post Views: 251

Continue Reading

Previous: কমিশন যাদেরকে মৃত ঘোষণা করেছিল, সেই ভোটারদেরকে নিয়ে র‍্যাম্পে হাঁটলেন অভিষেক, আক্রমণ জ্ঞানেশকেও
Next: শীতের আমেজে বিরতি, ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.