Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • শীতের আমেজে বিরতি, ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

শীতের আমেজে বিরতি, ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা

Online Desk জানুয়ারি 3, 2026
tr.png

ওঙ্কার ডেস্ক: নতুন বছরে শুরুতেই জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করেছে গোটা বাংলা। তবে সেই রেশ বেশিদিন যে থাকবে না সেই পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়াবিদরা। সেই আভাস মতই, শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। এমনকী কোনও কোনও জায়গায় তো তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধির আশঙ্কা রয়েছে। যার ফলে শনিবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার রয়েছে আশঙ্কা।
অন্যদিনে, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ভালই ঠান্ডা রয়েছে। তবে জাঁকিয়ের শীতের আমেজ কিছুটা ম্লান হয়ে গিয়েছে। তবে হাওয়া অফিস সুত্রে খবর আগামী সপ্তাহেই আবার ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। জাঁকিয়ে শীতের মরশুম এখনও আমাদের ছেড়ে যায়নি। শুধু কয়েক দিনের বিরতিতে রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে মঙ্গলবার থেকেই আবার নতুন করে ইনিংস শুরু করতে পারে হাড় কাঁপানো শীত। তাই এখনই লেপ, কম্বল তুলে রাখার ভুলটা একবারেই করবেন না বলেই সতর্কবার্তা আবহাওয়াবিদদের। পাশাপাশি কলকাতাসহ জেলায় জেলায় কুয়াশার সতর্কবার্তাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পাশাপাশি উত্তরবঙ্গের চিত্রের বদল ঘটেনি। সেখানে কনকনে ঠান্ডাই রয়েছে। বিশেষত, দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সের বিস্তির্ণ অঞ্চলে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সেখানে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস আবহাওয়াবিদদের।

Continue Reading

Previous: ‘বিধানসভা নির্বাচনে ২২০ আসন পাবে বিজেপি’, দাবি শুভেন্দুর
Next: ৫০০ টাকার নোট বন্ধ নয়, এটিএম থেকে তুলে নেওয়ার গুজব উড়িয়ে স্পষ্ট ব্যাখ্যা রিজার্ভ ব্যাঙ্কের

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.