Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘অভিষেক আমার নেতা নন’, মমতার প্রতি আনুগত্য স্বীকার করেও বিস্ফোরক শত্রুঘ্ন!

‘অভিষেক আমার নেতা নন’, মমতার প্রতি আনুগত্য স্বীকার করেও বিস্ফোরক শত্রুঘ্ন!

Online Desk জুন 12, 2026
shatraghnu-sinha.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিষেকের ঔদ্ধত্য নিয়ে সরব হয়েছিলেন। শুধু তাই নয়, অভিষেক দলে থাকলে তিনি থাকবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। এই আবহে জোড়াফুল শিবিরের তারকা সাংসদ শত্রুঘ্ন সিনহা বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর নেতা নন বলে।

বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সংসদে আলাদা গোষ্ঠী গঠনের চেষ্টা করছেন তৃণমূলের ১৯ বিক্ষুব্ধ সাংসদ। শুক্রবারই সেই বিদ্রোহী সাংসদদের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। এই আবহে তৃণমূল কংগ্রেসের আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের আনুগত্যের কথা প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, কঠিন সময়ে তিনি মমতাকে ছেড়ে যাবেন না। সেই সঙ্গে এই তারকা সাংসদ জানান, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কেউ’ তাঁর নেতা নন। বরং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ চালিয়ে যেতে চান। এক ভিডিও বার্তায় শত্রুঘ্ন সিনহা বলেন, ‘আমি মমতা দিদির সঙ্গে ছিলাম, মমতা দিদির সঙ্গে আছি এবং সবসময় মমতা দিদির সঙ্গেই থাকব… অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অন্য কেউ আমার নেতা নন। আমার নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়…’

তিনি আরও বলেন, ‘এখন তাঁকে ছেড়ে যাওয়ার সময় নয়… মমতা বন্দ্যোপাধ্যায় একজন পরিণত এবং পরীক্ষিত নেত্রী…’। কারও নাম না করেই তিনি মেনে নেন বিজেপিতে তাঁর বন্ধু-বান্ধব রয়েছেন। তিনি আরও বলেন, তাঁরা যদি তাঁকে কোনও প্রস্তাব দিয়ে থাকেন, তবে ভালো উদ্দেশ্যেই তা দেওয়া হয়েছিল। আসানসোলের সাংসদ বলেন, ‘আমি কারও নাম নেব না। আমি প্রায় ৩০ বছর বিজেপিতে ছিলাম। দলের অত্যন্ত প্রবীণ নেতাদের কাছ থেকে আমি প্রশিক্ষ্ণ পেয়েছি। তাঁরা যদি আমার জন্য কিছু বলে থাকেন, তবে নিশ্চয়ই তা ভালো উদ্দেশ্যেই বলেছেন… কিন্তু আমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকাটা শ্রেয়…’

Post Views: 182

Continue Reading

Previous: ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি
Next: রাজ্যসভা নির্বাচনে বিজেপি-কংগ্রেসের দাপট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২২ প্রার্থী

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.