Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

Online Desk জুন 12, 2026
AB.jpg

ওঙ্কার ডেস্কঃ সই কাণ্ডে খাঁড়া ঝুলছেই। ১৪ তারিখ ফের তলব করেছে সিআইডি। এবার ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি। শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ তদন্তকারী আধিকারিকরা তাঁর কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তৃণমূল নেতা। আপাতত তাঁর বাড়ির সামনে অপেক্ষায় সিআইডি।
প্রচারের মঞ্চে দাঁড়িয়ে ‘ডিজে বাজানোর হুমকি’ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। বলেন, “যাঁরা বাংলাকে বঞ্চিত করেছেন, আমাদের লাইনে দাঁড় করিয়েছেন, আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছেন। ৪ তারিখে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে হালকা করে একটু ডিজেও বাজবে।’ অভিষেকের এই মন্তব্য নিয়ে ওঠে বিতর্কের ঝড়। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই মন্তব্যের মাধ্যমে নাকি গত একুশের নির্বাচনের ভোট পরবর্তী হিংসার স্মৃতিকে চাঙ্গা করে দিতে চেয়েছিলেন অভিষেক।
ভোটের ফলাফল প্রকাশের পর বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিধাননগর সাইবার ক্রাইম থানায় সেই অভিযোগ দায়ের হয়। পুলিশ তদন্ত শুরু করেছিল। বৃহস্পতিবার এই মামলার তদন্তভার নেয় সিআইডি। শুক্রবার বিকেলে অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছন আধিকারিকরা। তবে সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান অভিষেক। কোথায় গিয়েছেন তিনি, তা অবশ্য স্পষ্ট নয়।

Post Views: 75

Continue Reading

Previous: কটুক্তির অভিযোগে স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন কিশোরের!
Next: ‘অভিষেক আমার নেতা নন’, মমতার প্রতি আনুগত্য স্বীকার করেও বিস্ফোরক শত্রুঘ্ন!

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.