Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কটুক্তির অভিযোগে স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন কিশোরের!

কটুক্তির অভিযোগে স্কুলে সহপাঠীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন কিশোরের!

Online Desk জুন 12, 2026
knife.jpg

ওঙ্কার ডেস্ক: স্কুল ক্যাম্পাসে মর্মান্তিক ঘটনা। ১৬ বছর বয়সী এক ছাত্রকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করল তারই সহপাঠী কিশোর। শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চান্দৌলিতে। নিহত ছাত্র দশম শ্রেণির পড়ুয়া বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে, এই ঘটনার পর শিক্ষকরা অভিযুক্ত ছাত্রকে ধরে ফেলেন। এর পর পুলিশকে খবর দেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশ এলে তাকে তদন্তকারীদের হাতে তুলে দেন। পুলিশ আধিকারিক দেবেন্দ্র কুমার জানিয়েছেন, নিহত ছাত্রের নাম লবকুশ (১৬)। সে প্রতাপপুর গ্রামের বাসিন্দা ছিল। স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অতিরিক্ত ক্লাসে যোগ দিতে শুক্রবার সকাল ৭টা নাগাদ স্কুলে পৌঁছয় লবকুশ। সেই সময় তার উপর হামলা করা হয়। এদিকে অভিযুক্ত ছাত্রের দাবি, লবকুশ তাকে গালিগালাজ করত। জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে অভিযুক্ত ছাত্র জানায়, গত দুই-তিন দিন ধরে লবকুশ তাকে গালিগালাজ করছিল।

তদন্তে জানা গিয়েছে, লবকুশের বুক ও পেটে ছুরির আঘাতের চিহ্ন মিলেছে। বুকের ওপরের অংশে ছুরির গভীর আঘাত রয়েছে। প্রাণ বাঁচাতে তাকে দ্রুত উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

Post Views: 86

Continue Reading

Previous: রোম্যান্সের টানে টিন্ডারে পরিচয়, ৫২ লক্ষ টাকা খুইয়ে প্রতারণার শিকার মহিলা বিচারক
Next: ফের বিপাকে অভিষেক, ডিজে মন্তব্য মামলায় অভিষেকের বাড়িতে সিআইডি

সম্পর্কিত গল্প

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.