Skip to content
জুলাই 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রায় স্থগিতাদেশ প্রশাসনের

অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রায় স্থগিতাদেশ প্রশাসনের

Online Desk জুলাই 19, 2026
KEDAR.jpg

ওঙ্কার ডেস্কঃ জম্মু ও কাশ্মীরে অতিভারী বৃষ্টির জের। সাময়িকভাবে বন্ধ করা হল অমরনাথ ও বৈষ্ণোদেবী যাত্রা। শনিবার এই নির্দেশ জারি করেছে প্রশাসন। যার জেরে রবিবার পহেলগাঁও ও বালতাল উভয়পথেই যাত্রীদের থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত বেসক্যাম্পেই থাকতে হচ্ছে তাঁদের। এদিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় রাতভর বৃষ্টির জেরে হড়পা বান দেখা দিয়েছে।
কাশ্মীরের ডিভিশনাল কমিশনার অংশুল গর্গ বলেন, ‘আবহাওয়া দফতরের তরফে এই অঞ্চলে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। যার জেরে যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এবং দীর্ঘ এই যাত্রাপথ যে সম্পূর্ণ নিরাপদ, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকেই এই পথে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সবকিছু ঠিকঠাক হলে ফের যাত্রার অনুমতি দেবে প্রশাসন।’
উল্লেখ্য, চলতি মরশুমে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি পুণ্যার্থী অমরনাথ দর্শন করেছেন। অমরনাথের পাশাপাশি জম্মুর কাটরায় অনুষ্ঠিত বৈষ্ণোদেবী যাত্রাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, প্রতিকূল আবহাওয়ার কারণে রবিবার বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে, দারহালি নদীর জল বাঁধ ভেঙে বাসস্ট্যান্ডের পার্কিং লটে ঢুকে পড়ে বহু যানবাহন ভাসিয়ে নিয়ে যায়। একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসে। পুঞ্চ জেলায় বাড়ি ধসে গিয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

Post Views: 53

Continue Reading

Previous: তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি
Next: নীল-সাদায় আজ বিষণ্নতা, জারি তাই হাওয়া অফিসের সতর্কতা

সম্পর্কিত গল্প

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026

You may have missed

delhi-high-court-1.jpg

‘সুপ্রিম কোর্টের নজরদারি সংক্রান্ত নির্দেশ মানা হয়েছে?’ যন্তর মন্তরের আন্দোলন নিয়ে দিল্লি পুলিশকে প্রশ্ন হাইকোর্টের

Online Desk জুলাই 20, 2026
21.png

শহিদ দিবসের ঠিক আগের দিন প্রকাশিত ‘৯৩-এর ২১ জুলাইয়ের রিপোর্ট; মমতার ভূমিকা নিয়েও প্রশ্ন

Online Desk জুলাই 20, 2026
shukhendu.png

তৃণমূলের ছেড়ে বিজেপির রাজ্যসভা সাংসদ হিসাবে শপথ নিলেন সুখেন্দুরা; খাঁটি বাঙালী সাজে সুখেন্দু

Online Desk জুলাই 20, 2026
sonam-wangchuk.jpg

আন্দোলনকারীদের সঙ্গে জেপি নাড্ডার সাক্ষাতের পর ২৩ দিনের মাথায় অনশন প্রত্যাহার সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 20, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.