Skip to content
নভেম্বর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মাত্র ১ লক্ষ টাকার জন্য রেললাইনে বিস্ফোরণ? রাজস্থান কাণ্ডে পাক-যোগের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

মাত্র ১ লক্ষ টাকার জন্য রেললাইনে বিস্ফোরণ? রাজস্থান কাণ্ডে পাক-যোগের চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-91.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: পারিবারিক সূত্রেই সীমান্তের ওপারের অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ হয়েছিল পঞ্জাবের গুরদাসপুরের বাসিন্দা মহকদীপ কৌরের। আর সেখান থেকেই ধীরে ধীরে পাকিস্তানে বসে থাকা এক হ্যান্ডলারের হয়ে কাজ শুরু করেন তিনি। তদন্তকারীদের দাবি, শেষ পর্যন্ত ৩ নভেম্বর রাজস্থানে রেললাইনে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

পুলিশের দাবি, দোস্তপুর গ্রামের বাসিন্দা মহকদীপ সরাসরি যোগাযোগ রাখতেন ‘শাহ’ নামে পরিচিত এক পাক হ্যান্ডলারের সঙ্গে। তাঁর নির্দেশেই পরে চৌর কালান গ্রামের বাসিন্দা দেবিন্দর সিংকে এই কাজে জড়িয়ে ফেলেন তিনি।

তদন্তকারীদের অনুমান, এই কাজের জন্য দু’জনকে ১ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। রাজস্থানে গিয়ে হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখা এবং রেললাইনে আইইডি বসানোই ছিল তাঁদের কাজ। পরে গুরদাসপুরের কালানৌর এলাকা থেকে দু’জনকে আটক করে রাজস্থান পুলিশ। তাঁদের কাছ থেকে দুটি পিস্তলও উদ্ধার হয়েছে বলে খবর।

তদন্তে উঠে এসেছে, মহকদীপের পরিচিতি তৈরি হয়েছিল তাঁর পরিবার এবং শ্বশুরবাড়ির সূত্রেই। তাঁর প্রাক্তন স্বামী করণদীপ সিং এবং এক তুতো ভাই পাকিস্তানের চোরাচালানকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ। সীমান্ত পেরিয়ে মাদকের চালান আসত তাঁদের কাছে।পুলিশের অনুমান, সেই সূত্র ধরেই শাহের সঙ্গে আলাপ হয় মহকদীপের। পরে টাকার বিনিময়ে সরাসরি তাঁর হয়ে কাজ শুরু করেন তিনি। একই নেটওয়ার্ক বেআইনি অস্ত্র পাচারের সঙ্গেও জড়িত কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। কারণ, ওই চক্র মাদক এবং অস্ত্র দুটোই পাচার করত বলে সন্দেহ তদন্তকারীদের।

প্রসঙ্গত, মহকদীপের প্রাক্তন স্বামী প্রায় এক বছর আগে মাদক মামলায় ধরা পড়েন। তখন তাঁর কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার হয়েছিল। মহকদীপের ভাই-ও এখন মাদক মামলায় জেলে রয়েছেন।

তদন্তের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেবিন্দর সিংয়ের সঙ্গে মহকদীপের সম্পর্ক। দেবিন্দরের পরিবারের দাবি, গ্রেফতারের প্রায় তিন মাস আগে মহকদীপের সঙ্গে আলাপ হয় তাঁর। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে সম্পর্কে জড়িয়ে ফেলা হয় বলে অভিযোগ করেছেন দেবিন্দরের মা বলজিৎ কৌর এবং কাকিমা সুখবিন্দর কৌর।

পুলিশের ধারণা, পাক হ্যান্ডলার এবং স্থানীয় অপারেটিভের মধ্যে যোগসূত্রের কাজ করতেন মহকদীপ। আর রাজস্থান সফরে তাঁর সঙ্গী হয়েছিলেন দেবিন্দর। কে বিস্ফোরক নিয়ে গিয়েছিল, কে সেটা বসিয়েছিল — তা এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।

তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দু’জনের রাজস্থানে তিনবার যাওয়া। প্রথমবার ৩-৪ অক্টোবর। শাহের নির্দেশে তাঁরা শ্রীগঙ্গানগর এলাকায় পৌঁছন। সেখানে হ্যান্ডলারের দেওয়া বিস্ফোরক রেললাইনের ধারে বসানো হয় বলে অভিযোগ। কিন্তু সেবার সেটা ফাটেনি। দ্বিতীয়বার ১২ অক্টোবর আবার রাজস্থানে যান তাঁরা। সেই সফরে তাঁরা কী করেছিলেন, শাহের সঙ্গে কী কথা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তৃতীয়বার ৩০ অক্টোবরের পর। তদন্তকারীদের দাবি, এবারও একই হোটেলে ওঠেন দুজনে। হোটেল মালিকের কাছ থেকে একটি মোটরবাইক নিয়ে রেললাইনে আইইডি বসান তাঁরা। এবার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরকের উৎস কী, শাহের সঙ্গে তাঁদের ঠিক কী কথা হয়েছিল, এই নেটওয়ার্কে আর কারা জড়িত — সবটাই এখন তদন্তের আওতায়।

মহকদীপের মা সরবজিৎ কৌরের দাবি, মেয়ে ক্রমশ পরিবার থেকে দূরে সরে যাচ্ছিল। পরিবারের অমতে বিয়ে করেছিলেন, দুই বছরের মধ্যে ডিভোর্স হয়ে যায়। খারাপ সঙ্গতে পড়েছিলেন বলেও দাবি মায়ের। সরবজিৎ জানিয়েছেন, বিস্ফোরণের দুদিন আগে বান্ধবীর সঙ্গে দেখা করতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহকদীপ। বিস্ফোরণের চার-পাঁচ দিন পর ফেরেন। ফিরে বেশিরভাগ সময় ঘরেই থাকতেন, বারবার ফোনে কারও সঙ্গে কথা বলতেন। বাবা তরলোক সিং-ও মেয়ের আচরণ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন।

দেবিন্দরের পরিবারের দাবি, বিস্ফোরণের দুদিন আগে দিল্লি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। ফেরেন তিন দিন পর। তাঁদের আরও অভিযোগ, মহকদীপকে আটক করার পর তিনি দেবিন্দরকে ফোন করে বাইরে বেরিয়ে আসতে বলেন এবং ১ লক্ষ টাকার লোভ দেখান। এরপরই পুলিশ তাঁকে ধরে ফেলে।

রাজস্থান এটিএসের অতিরিক্ত ডিজি দীনেশ এমএন জানিয়েছেন, সূত্র পাওয়ার পর রাজস্থান এটিএস পঞ্জাবের কাউন্টার ইন্টেলিজেন্সের স্পেশাল ডিজি অমিত প্রসাদের সঙ্গে যোগাযোগ করে।

তদন্তে জানা যায়, তাঁদের অবস্থান গুরদাসপুরের কালানৌর থানা এলাকায়। এরপর গুরদাসপুরের এসএসপি আদিত্যকে জানানো হয়। এসএসপি জানিয়েছেন, কাউন্টার ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে পঞ্জাব পুলিশ এবং রাজস্থান এটিএস যৌথ অভিযান চালিয়ে দুজনকে ধরে।

এখন তদন্তকারীরা দেখছেন, বিস্ফোরণে দুজনের ঠিক কী ভূমিকা ছিল, টাকার লেনদেনের অভিযোগ সত্যি কিনা, বিস্ফোরক ও বেআইনি অস্ত্র কোথা থেকে এসেছিল, আর পাক নেটওয়ার্কে আর কারা রয়েছেন।

নিরাপত্তা সংস্থাগুলো এটাও খতিয়ে দেখছে, পাক হ্যান্ডলাররা প্রেমের ফাঁদে ফেলে বা টাকার লোভ দেখিয়ে মহিলাদের দিয়ে এ ধরনের কাজ করাচ্ছেন কিনা। এর আগে রাজস্থান এটিএস গঙ্গাপুর সিটি থেকে ববিতা নামে একজনকে গ্রেফতার করেছিল, সেখানেও পদ্ধতি প্রায় একই ছিল বলে দাবি তদন্তকারীদের।

Continue Reading

Previous: সাগরে দানা বাঁধছে মারণ ঘূর্ণিঝড়, অন্ধ্রে আছড়ে পড়ার আগে ভিজবে বাংলা!
Next: ‘এনকাউন্টার’ হয়েছে আইন মেনেই! বীরভূমে গুলি-কাণ্ডে জানাল পুলিশ, হুঁশিয়ারি বার্তা মুখ্যমন্ত্রীর গলায়

সম্পর্কিত গল্প

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026

You may have missed

Sonia-1.jpg

ভালোবাসার স্মৃতিচারণায় সোনিয়া, জবাব দিলেন তাঁদের নিয়ে ‘ভুল কথারও

Online Desk নভেম্বর 17, 2026
Post-Edit.jpg

ইউরোপ-আমেরিকা আদলে শিশু বিকাশে ভারতেও এগিয়ে এসেছেন প্রবীন নাগরিকরা

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T181257.948.webp

মায়ের প্রেশার বাড়ছে শুনে নার্সের পাল্টা কটাক্ষ, ‘স্ট্রোক কয় প্রকার জানেন?’ ভেন্টিলেশনে বৃদ্ধা, তদন্তে এসএসকেএম

Online Desk নভেম্বর 16, 2026
New-Project-2026-11-16T182749.134.webp

ছটের ঘাটে ভেসে যাচ্ছিল পোষ্য, দ্রুত ব্যবস্থা নিলেন মন্ত্রী! তোয়ালে জড়িয়ে গরম দুধ খাওয়ালেন ইন্দ্রনীল

Online Desk নভেম্বর 16, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.