Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফরতাবাদের ফ্ল্যাটে ফিরলেন ধৃত প্রেমিকা ও তাঁর মা, সার্থক খুনের রাতের ঘটনা পুনর্নির্মাণ করল পুলিশ

ফরতাবাদের ফ্ল্যাটে ফিরলেন ধৃত প্রেমিকা ও তাঁর মা, সার্থক খুনের রাতের ঘটনা পুনর্নির্মাণ করল পুলিশ

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-9.webp

অর্পিতা মুখার্জী, গড়িয়া: গত শনিবার রাতে গড়িয়ার ফরতাবাদের ভাড়া ফ্ল্যাটে ঠিক কী ঘটেছিল, কেন খুন হতে হল সার্থক সরকারকে? সেই রহস্য ভেদ করতে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে পৌঁছল পুলিশ।

এদিন সকালে সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু এবং তাঁর মা মৌমিতা বসুকে নিয়ে ফরতাবাদের ওই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। সঙ্গে ছিলেন ফরেনসিক দলের আধিকারিকেরাও। তাঁরা ফ্ল্যাটের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন।

সূত্রের খবর, ফরতাবাদের ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন সার্থক এবং তাঁর প্রেমিকা সঞ্চালিকা। গত শনিবার ওই ফ্ল্যাট থেকে সার্থকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সূত্রের খবর, তাঁর কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। ওই ঘটনায় ইতিমধ্যেই সঞ্চালিকা এবং তাঁর মা মৌমিতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ওই রাতে যুগলের মধ্যে অশান্তি হয়েছিল। চিৎকার-চেঁচামেচি শুনে ওই ফ্ল্যাটে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন তাঁরা ঘরে রক্তাক্ত অবস্থায় সার্থককে পড়ে থাকতে দেখেন।

জানা গিয়েছে, মৃত যুবক পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসতে। সল্টলেকের সেক্টর ফাইভের একটি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। অভিযুক্ত তরুণী টেকনো ইন্ডিয়ায় পড়তেন। তিনি ফরতাবাদেরই বাসিন্দা। সূত্রের খবর, প্রায় একই জায়গায় দু’জনের যাতায়াত ছিল। সেই থেকে পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। দু’জনের পরিবারের লোকেরাই জানতেন এই সম্পর্কের কথা।

পরে ফরতাবাদেই একটা ফ্ল্যাট ভাড়া করেন সার্থক। সেখানে সঞ্চালিকার সঙ্গে একত্রবাস করতেন তিনি। সপ্তাহে অন্তত তিন-চার দিন ফরতাবাদের ফ্ল্যাটেই থাকতেন ওই যুবক। সেই কারণে প্রতিবেশীদের কাছে পরিচিত ছিলেন তিনি। তাঁদের সম্পর্কের কথা জানতেন পাড়ার অনেকেই।

এমতাবস্থায় গত শনিবার আচমকা যুগলের মধ্যে কী হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই তদন্তের অংশ হিসেবেই আজ ঘটনার পুনর্নির্মাণের জন্য ধৃত দু’জনকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। অন্যদিকে ধৃতদের জেরা করে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে বলে সূত্রের।

এবার ঘটনার পুনর্নির্মাণ করে ধৃতদের বয়ানের সঙ্গে সেই তথ্য মিলিয়ে নিলেন তদন্তকারীরা। খুনের রাতে কী ঘটেছিল, ধারালো অস্ত্র দিয়ে কীভাবে আঘাত করা হয় সার্থককে, সেই সময়ে তরুণীর মায়ের ভূমিকাই বা কী ছিল — সে সব বিষয়ে আরও স্পষ্ট ধারণা পেতেই মঙ্গলবার সকালে এই পুনর্নির্মাণ করা হয়।

Continue Reading

Previous: বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, দেড় ঘণ্টা অবরোধ ৫১২ নম্বর জাতীয় সড়কে
Next: দুবাইয়ের রাস্তায় টায়ার ফেটে বিপত্তি, সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভারতীয় ছাত্রীকে পিষে দিল গাড়ি

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.