Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, দেড় ঘণ্টা অবরোধ ৫১২ নম্বর জাতীয় সড়কে

বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, দেড় ঘণ্টা অবরোধ ৫১২ নম্বর জাতীয় সড়কে

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-7.webp

নিজস্ব প্রতিনিধি, গঙ্গারামপুর: মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় কেঁপে উঠল গঙ্গারামপুর। বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল এক অজ্ঞাতপরিচয় পথচারীর। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার পলিটেকনিক কলেজ সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে। মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনায় তাঁর মাথা থেঁতলে যাওয়ায় এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ওই যুবক পলিটেকনিক কলেজ সংলগ্ন এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় বুনিয়াদপুরের দিকে যাওয়া একটি বালি বোঝাই লরি তাঁকে ধাক্কা মারে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ভিড় জমে যায় জাতীয় সড়কে।

ঘটনাকে কেন্দ্র করে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে ৫১২ নম্বর জাতীয় সড়ক। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। এর জেরে আটকে পড়েন বালুরঘাট, রায়গঞ্জ, মালদা-সহ দূরদূরান্তের বহু যাত্রী। দীর্ঘ যানজটে নাজেহাল হন সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী। পাশাপাশি আসেন গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের আধিকারিক এবং দমকলকর্মীরা। পুলিশের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। ঘাতক লরিটির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টাও চলছে।

Continue Reading

Previous: টালায় পাইপ ফেটে বিপর্যস্ত জল সরবরাহ, স্বাভাবিক হতে লাগবে আরও ৪৮ ঘণ্টা; বাতিল ৫ লোকাল
Next: ফরতাবাদের ফ্ল্যাটে ফিরলেন ধৃত প্রেমিকা ও তাঁর মা, সার্থক খুনের রাতের ঘটনা পুনর্নির্মাণ করল পুলিশ

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.