Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • টালায় পাইপ ফেটে বিপর্যস্ত জল সরবরাহ, স্বাভাবিক হতে লাগবে আরও ৪৮ ঘণ্টা; বাতিল ৫ লোকাল

টালায় পাইপ ফেটে বিপর্যস্ত জল সরবরাহ, স্বাভাবিক হতে লাগবে আরও ৪৮ ঘণ্টা; বাতিল ৫ লোকাল

Online Desk নভেম্বর 10, 2026
tala-water.webp

জল সরবরাহের পাইপ ফেটে বিপর্যস্ত টালা ও সংলগ্ন এলাকা। এর প্রভাব পড়েছে কলকাতা এবং বৃহত্তর কলকাতার জল সরবরাহ ব্যবস্থায়। মেরামতির কাজ চললেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। তার জেরে আংশিকভাবে ব্যাহত বিদ্যুৎ পরিষেবাও। পুরসভা সূত্রে খবর, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। ফলে বাসিন্দাদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা।

মঙ্গলবারও টালায় পাইপলাইন মেরামতির কাজ চলবে। অন্যদিকে, কলকাতা স্টেশন জলমগ্ন থাকায় চক্ররেলের পরিষেবাতেও পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার টালা রুটে পাঁচটি লোকাল ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেনের সময়সূচি ও যাত্রাপথও বদল করা হয়েছে। সব মিলিয়ে বাসিন্দা ও নিত্যযাত্রীদের এখন একটাই প্রশ্ন—জল এবং বিদ্যুৎ পরিষেবা কবে স্বাভাবিক হবে? সমস্যার সূত্রপাত সোমবার সকালে। টালায় ৭২ ইঞ্চি ব্যাসের একটি জল সরবরাহের পাইপ আচমকা ফেটে যায়। মুহূর্তের মধ্যে জল ঢুকে পড়ে গোটা এলাকায়। রাস্তাঘাট এতটাই জলমগ্ন হয়ে পড়ে যে সাধারণ মানুষের চলাচল কঠিন হয়ে যায়। টালা ট্যাঙ্ক থেকেই কলকাতা ও বৃহত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফাটার ঘটনায় যে বড়সড় প্রভাব পড়বে, তা স্পষ্ট ছিল। কিন্তু ২৪ ঘণ্টা পেরিয়েও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং জল সরবরাহের সমস্যা আরও প্রকট হয়েছে।

পাইপ ফাটার খবর পেয়ে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে ঘটনাস্থলে পৌঁছন। তাঁর উপস্থিতিতেই মেরামতির কাজ শুরু হয়। তবে পাইপলাইন ও নিকাশি ব্যবস্থার জটিলতার কারণে দ্রুত কাজ শেষ করা সম্ভব হয়নি। ওই এলাকার একটি বড় অংশ রেলের অধীনেও রয়েছে। তাই নিকাশির কাজ সম্পন্ন করতে রেলের সহযোগিতা প্রয়োজন বলে জানান পুর কমিশনার। দুই পক্ষের আলোচনার পর শুরু হয় মেরামতির কাজ।

Continue Reading

Previous: হোস্টেল থেকে উদ্ধার কালীগঞ্জের তরুণ চিকিৎসকের দেহ, শোকস্তব্ধ সাপজোলা গ্রাম, সঠিক তদন্ত চায় পরিবার
Next: বালি বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, দেড় ঘণ্টা অবরোধ ৫১২ নম্বর জাতীয় সড়কে

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.