Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • দুবাইয়ের রাস্তায় টায়ার ফেটে বিপত্তি, সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভারতীয় ছাত্রীকে পিষে দিল গাড়ি

দুবাইয়ের রাস্তায় টায়ার ফেটে বিপত্তি, সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভারতীয় ছাত্রীকে পিষে দিল গাড়ি

Online Desk নভেম্বর 10, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: দুবাইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২১ বছরের এক ভারতীয় ছাত্রীর। গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নাইফা বালকিস হামিদের। তিনি দুবাইয়ের কানাডিয়ান ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যার ছাত্রী ছিলেন।

রিপোর্ট অনুসারে, ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথেই বিপত্তিতে পড়েন নাইফা। দুবাইয়ের আল খাওয়ানিজ স্ট্রিটে তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। গাড়ির বাইরে দাঁড়িয়ে তিনি রাস্তার সহায়তার অপেক্ষা করছিলেন। সেই সময় বাবার সঙ্গে ফোনে কথা হয় তাঁর। পরিবারের একটি অনুষ্ঠানে যোগ দিতে তখন ভারতে ছিলেন বাবা বিনু হামিদ। মেয়ের কাছ থেকে টায়ার পাংচারের কথা শুনে তাঁকে রাস্তার সহায়তা পরিষেবায় যোগাযোগ করতে বলেন বিনু। পাশাপাশি গাড়িটি মেরামতির জন্য ওয়ার্কশপে পাঠিয়ে ট্যাক্সি নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরামর্শ দেন। নাইফার কাকার বক্তব্য, প্রায় পাঁচ মিনিট পর মেয়েকে ফের ফোন করেন বিনু। কিন্তু ফোন ধরেননি নাইফা। এর কিছুক্ষণ পরেই দুবাই পুলিশের কাছ থেকে দুর্ঘটনার খবর পায় পরিবার। পুলিশ পরিবারকে জানায়, গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পরিবার সূত্রে খবর, দুর্ঘটনায় জড়িত গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাইফার পরিবারের আদি বাড়ি কেরলের থোডুপুঝায়। মেয়ের উচ্চশিক্ষার জন্যই পরিবার দুবাইয়ে বসবাস শুরু করেছিল। তাঁর বাবা বিনু পেশায় ব্যবসায়ী। আগে সৌদি আরব, দুবাই এবং ভারতের মধ্যে নিয়মিত যাতায়াত করতেন তিনি। নাইফার কাকার কথায়, সম্প্রতি পরিবারের সঙ্গে কেরলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন নাইফা। তবে বিয়ের বাকি অনুষ্ঠানগুলিতে যোগ দিতে বাবা, ভাই এবং ভাইয়ের স্ত্রী কেরলেই থেকে যান। অন্যদিকে, ক্লাসের জন্য মা সীমার সঙ্গে দুবাই ফিরে আসেন নাইফা।

Continue Reading

Previous: ফরতাবাদের ফ্ল্যাটে ফিরলেন ধৃত প্রেমিকা ও তাঁর মা, সার্থক খুনের রাতের ঘটনা পুনর্নির্মাণ করল পুলিশ
Next: উৎসবের আলোর মাঝেই নিভে গেল বাতি, পিতৃহারা সোহম চক্রবর্তী

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.