Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • বিনোদন
  • উৎসবের আলোর মাঝেই নিভে গেল বাতি, পিতৃহারা সোহম চক্রবর্তী

উৎসবের আলোর মাঝেই নিভে গেল বাতি, পিতৃহারা সোহম চক্রবর্তী

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-11.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: একদিকে আলোর রোশনাই, অন্যদিকে ভাইফোঁটার আনন্দ। গোটা শহর যখন উৎসবে মেতেছে, ঠিক তখনই অন্ধকার নেমে এল অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে। বাবাকে হারালেন তিনি। সোহমের পিতৃবিয়োগের খবর প্রকাশ্যে আসতেই ঘনিষ্ঠমহলে নেমে এসেছে শোকের আবহ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন সোহমের বাবা সুব্রত চক্রবর্তী। দিন কয়েক ধরে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত চক্রবর্তী। সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন সোহমের আপ্তসহায়ক। মৃত্যুকালে সুব্রত চক্রবর্তীর বয়স হয়েছিল ৮০।

টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, সোহমের কাছে বাবা ছিলেন বন্ধুর মতো। ২০২১ সালে ধুমধাম করে বাবার জন্মদিনও পালন করেছিলেন অভিনেতা। সেই সব আনন্দঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছিলেন। কিন্তু আজ সবটাই স্মৃতির ফ্রেমে বন্দি।

প্রসঙ্গত, ২০২৬ সালটা মোটেই ভালো যাচ্ছে না অভিনেতা সোহম চক্রবর্তীর। রাজনৈতিক কেরিয়ারের পাশাপাশি ফিল্মি কেরিয়ারেও নানাবিধ প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। এমনকী প্রযোজকের দায়ের করা আর্থিক প্রতারণা মামলায় আইনি জটিলতার মুখেও পড়তে হয়েছে সোহমকে। এমন সময়েই বনস্পতির ছায়া হারালেন অভিনেতা।

Continue Reading

Previous: দুবাইয়ের রাস্তায় টায়ার ফেটে বিপত্তি, সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ভারতীয় ছাত্রীকে পিষে দিল গাড়ি
Next: দীপাবলিতে বাড়ির বাইরে বাজি ফাটানোর সময় গুলি! মৃত্যু পাঞ্জাবের ২৭ বছরের কুস্তিগিরের

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.