Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • INDIA জোট ছেড়ে দিচ্ছে কেজরিওয়ালের AAP; নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, জানালেন সঞ্জয় সিং

INDIA জোট ছেড়ে দিচ্ছে কেজরিওয়ালের AAP; নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, জানালেন সঞ্জয় সিং

Online Desk জুলাই 19, 2025
kajriwal-rahul.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে রাখঢাক না রেখে INDIA জোট থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP)। দলের রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন, লোকসভা ভোটের পর কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়া ইন্ডিয়া জোটের আর কোনও প্রাসঙ্গিকতা নেই বলেই মনে করছে আপ নেতৃত্ব।
এদিন সঞ্জয় সিং বলেন, ‘‘ইন্ডিয়া জোট গঠিত হয়েছিল ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে। কিন্তু তারপর আর কোনও বাস্তবিক অগ্রগতি বা পরিকল্পনা দেখা যায়নি। জোটের সবচেয়ে বড় শরিক কংগ্রেসও দায়িত্ব পালনে ব্যর্থ”। সঞ্জয়ের স্পষ্ট মন্তব্য, ‘‘এখন আপ আর ইন্ডিয়া জোটের অংশ নয়, কোনও সদস্যও থাকবে না”।
প্রসঙ্গত, ২১ জুলাই থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। তার আগে বিজেপি-বিরোধী কৌশল নির্ধারণে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। তৃণমূলের পক্ষে সেই বৈঠকে অংশ নেওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কেজরিওয়ালের দল আগেই জানিয়ে দিল, ওই বৈঠকে তারা থাকবে না। রাজনৈতিক মহলের মতে, দিল্লি এবং পাঞ্জাবের রাজনৈতিক বাস্তবতাই আপ-কংগ্রেস দূরত্বের অন্যতম কারণ। দিল্লিতে কংগ্রেসকে সরিয়ে ক্ষমতায় উঠে আসে আপ। পাঞ্জাবেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসই। গত বিধানসভা ভোটের ফলাফলের পর থেকেই দুই দলের মধ্যে সম্পর্ক ক্রমেই অবনতির দিকে গিয়েছে। যদিও জোট ছাড়ার সিদ্ধান্তের পরও বিজেপি বিরোধিতায় আপ কোনও খামতি রাখবে না বলেই দাবি করেছেন সঞ্জয় সিং। তাঁর কথায়, ‘‘জোটে না থেকেও সংসদে বা রাস্তায়, যে কোনও মঞ্চে, দেশের মানুষের স্বার্থে বিজেপির বিরোধিতা আপ চালিয়ে যাবে”।
দলের এই অবস্থান বিরোধী শিবিরের জন্য স্পষ্ট বার্তা, বিরোধিতা থাকবে, কিন্তু কংগ্রেসের সঙ্গে এক ছাতার তলায় নয়। ফলে লোকসভা ভোটের পরে রাজনৈতিক অঙ্কে নতুন করে হিসাব কষতে হচ্ছে ইন্ডিয়া জোটকে।

Post Views: 309

Continue Reading

Previous: আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর হতে পারে এসএসসি পরীক্ষা
Next: মোদী সরকারকে চাপে ফেলার কৌশল নির্ধারণে ইন্ডি জোটের বৈঠকে, যোগ দেবেন অভিষেক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.