Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদী সরকারকে চাপে ফেলার কৌশল নির্ধারণে ইন্ডি জোটের বৈঠকে, যোগ দেবেন অভিষেক

মোদী সরকারকে চাপে ফেলার কৌশল নির্ধারণে ইন্ডি জোটের বৈঠকে, যোগ দেবেন অভিষেক

Online Desk জুলাই 19, 2025
20250719_160641.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ২১ জুলাই থেকে সংসদে শুরু হচ্ছে বাদল অধিবেশন। যা চলবে ২১ অগস্ট পর্যন্ত। এই অধিবেশনে নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলতে ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা। কী ভাবে শাসকজোটকে প্যাঁচে ফেলা যায় তার কৌশল নির্ধারণে বৈঠক ডাকল ইন্ডি জোটের শরিক দল কংগ্রেস। শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ভোটার তালিকা সংশোধন, বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের নিপীড়ন ও অপারেশন সিঁদুর-সহ একাধিক ইস্যুতে মোদি সরকারকে চাপে ফেলার কৌশল ঠিক করা হবে। তবে এদিনের বৈঠকে আম আদমি পার্টি থাকবে না বলে খবর। কারণ কংগ্রেসের সঙ্গে আপের সম্পর্ক বর্তমানে তলানিতে। দিল্লি বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেসের সঙ্গে সম্পর্কে অবনতি হয় অরবিন্দ কেজরিওয়ালের দলের। গুজরাট ও পাঞ্জাবে গিয়ে কংগ্রেস নেতৃত্বকে সরাসরি আক্রমণ করেন কেজরিওয়াল। বৈঠকে যোগ দেওয়া প্রসঙ্গে আপের সাংসদ সঞ্জয় সঞ্জয় সিং জানান, লোকসভা নির্বাচনের আগে মোদী সরকারকে হঠাতে ইন্ডি জোট তৈরি করা হয়েছিল। বর্তমানে এর কোনও প্রাসঙ্গিকতা নেই। তাই আপ জোটে সামিল হবে না।

উল্লেখ্য, বাদল অধিবেশনে বিরোধীদের কৌশল ঠিক করা নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। কিন্তু ইন্ডি জোটের অনেক নেতা দিল্লিতে পৌঁছতে না পারায় ভার্চুয়ালি এই বৈঠক করা হচ্ছে।

Post Views: 268

Continue Reading

Previous: INDIA জোট ছেড়ে দিচ্ছে কেজরিওয়ালের AAP; নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি, জানালেন সঞ্জয় সিং
Next: গলা অবধি জলে দাঁড়িয়ে সাংবাদিকতা, পাকিস্তানে ভয়াবহ বন্যার ছবি প্রকাশ্যে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.