Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • গলা অবধি জলে দাঁড়িয়ে সাংবাদিকতা, পাকিস্তানে ভয়াবহ বন্যার ছবি প্রকাশ্যে

গলা অবধি জলে দাঁড়িয়ে সাংবাদিকতা, পাকিস্তানে ভয়াবহ বন্যার ছবি প্রকাশ্যে

Online Desk জুলাই 19, 2025
20250719_165311.jpg

ওঙ্কার ডেস্ক: বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। কার্যত জলের তলায় পাকিস্তানের বিভিন্ন এলাকা। ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে এক সাংবাদিকের কর্তব্যনিষ্ঠা সমাজ মাধ্যমে চর্চার বিষয় হয়ে উঠেছে। জলের স্রোতের মুখে দাঁড়িয়ে বুম হাতে লাইভ করতে দেখা গিয়েছে ওই সাংবাদিককে। পাকিস্তানের রাওয়ালপিণ্ডির কাছে চাহান বাঁধের কাছে বন্যা পরিস্থিতির খবরের লাইভ করছিলেন তিনি।

সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে ওই সাংবাদিককে লাইভ করতে দেখা যায়। তিনি বন্যা পরিস্থিতিত বর্ণনা করছেন গলা অবধি জলে দাঁড়িয়ে টানা স্রোতের মুখে। বুম হাতে বলে চলেছেন ঘটনার কথা। আর জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজের জন্য নেটিজেনরা আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ কেউ বলছেন জীবন বাজি রেখে এমন কাজ করা উচিত হয়নি। আবার আরেক অংশের মত, ওই সাংবাদিক প্রতিকুল পরিস্থিতির মধ্যে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণ হচ্ছে গত ২৬ জুন থেকে। ফলে বিভিন্ন অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পড়শি দেশের একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা প্রায় ১১৬ জন। প্রাকৃতিক বিপর্যয়ে আহত হওয়ার খবর মিলেছে কম করে ২৫০ জনের। বন্যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। শুধু এই রাজ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খাইবার পাখতুনখাওয়াতে ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে সিন্ধুতে ১৮ জনের, বালোচিস্তানে ১৯ জনের ও পাক অধীকৃত কাশ্মীরে ১ জনের।

Post Views: 276

Continue Reading

Previous: মোদী সরকারকে চাপে ফেলার কৌশল নির্ধারণে ইন্ডি জোটের বৈঠকে, যোগ দেবেন অভিষেক
Next: পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে; ভারত পাকিস্তান যুদ্ধে ফের নয়া দাবি ট্রাম্পের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.