Skip to content
জুন 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • স্বাস্থ্য ভবনমুখী আশা কর্মীদের বাধা পুলিশের

স্বাস্থ্য ভবনমুখী আশা কর্মীদের বাধা পুলিশের

Online Desk জানুয়ারি 21, 2026
asha-worker.jpg

ওঙ্কার ডেস্ক: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছিলেন আশা কর্মীরা। বুধবার সেই অভিযান অংশ নিতে আসা কর্মীদের বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ২১ জানুয়ারি আলোচনার জন্য সময় দেওয়া হলেও কেন এইভাবে বাধা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

বুধবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে আশা কর্মীরা কলকাতার উদ্দেশে রওনা দেন। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মালদহ-সহ বিভিন্ন জেলা থেকে আ|শা কর্মীরা অভিযানে সামিল হওয়ার উদ্দেশে আসেন। অভিযোগ, অনেককেই ট্রেনে উঠতে বাধা দিয়েছে রাজ্য পুলিশ। যাঁরা ট্রেনে উঠে শিয়ালদহ পৌঁছেছেন তাঁদেরকে স্টেশনেই আটকে রাখা হয়। সেক্টর ফাইভে যে আশা কর্মীরা পৌঁছন তাঁদেরকে পুলিশ বাধা দেয়। অনেককে ধরপাকড় করা হয়। তা সত্ত্বেও অনেকে স্বাস্থ্য ভবন যাওয়ার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত সপ্তাহেই বেতনবৃদ্ধি-সহ মোট আট দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আশা কর্মীরা। একাধিক দায়িত্ব পালন করলেও মাসিক আয় সন্তোষজনক নয় বলে দাবি তাঁদের। অভিযানে সামিল হওয়া আশা কর্মীদের দাবি, বর্তমানে তাঁদের সর্বোচ্চ আয় হয় মাসে ৫,২৫০ টাকা। ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতনের দাবি জানিয়েছেন তাঁরা। স্বাস্থ্যবিমা, মাতৃত্বকালীন ছুটি এবং মৃত্যুকালীন ক্ষতিপূরণ চালু করার দাবিও করেছেন আশা কর্মীরা। অন্য দিকে অভিযান ঘিরে সতর্ক পুলিশ। স্বাস্থ্য ভবন চত্বরে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে এদিন।

Post Views: 140

Continue Reading

Previous: ট্রাম্পের বিমানে গোলযোগ, মাঝ আকাশ থেকে নেমে আবার অন্য বিমানে গেলেন দাভোস
Next: অবসর নিলেন সুনীতা উইলিয়াম, ২৭ বছরের দীর্ঘ কর্মজীবনে ইতি টানলেন ভারতীয় বংশোদ্ভূত নভশ্চর

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
FIR.jpg

নজিরবিহীন ঘটনা, ফিরহাদ হাকিমকে নিয়ে বিরোধী দলনেতার ঘরে গেলেন সন্দীপন সাহা

Online Desk জুন 8, 2026
SHREYA.jpg

ইডি দফতরে তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে, দীর্ঘক্ষণ ধরে চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk জুন 8, 2026

You may have missed

Joy-Bangla.jpg

বাংলাদেশে ‘জয় বাংলা’ কি নিষিদ্ধ স্লোগান ? রাষ্ট্রযন্ত্রের চরিত্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ

Online Desk জুন 8, 2026
death.jpg

লিভ-ইন সম্পর্কের কথা পরিবার জানতে পারায় বাড়ির ছাদ থেকে মরণঝাঁপ যুবকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

অতিরিক্ত গেম খেলার নেশা হল কাল! গেমের নেশায় নিজের বাবা, বোনকে হত্যা করল যুবক!

Online Desk জুন 8, 2026
steel.jpg

বিশাখাপত্তনমে ইস্পাত কারখানায় গলিত ইস্পাত গায়ে পড়ে মৃত্যু চার শ্রমিকের, জখম একাধিক

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.