Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ! সাফ জানালেন তারেক সরকারের বিদেশমন্ত্রী

হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ! সাফ জানালেন তারেক সরকারের বিদেশমন্ত্রী

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-14.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। তার আগে নতুন পাসপোর্ট আর জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন গিয়েছে তাঁর তরফে। সেই আবেদনকে ঘিরেই এবার কড়া বার্তা দিল তারেক রহমানের সরকার। সোমবার বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট জানিয়ে দিলেন, হাসিনাকে কোনওভাবেই নতুন পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না।

ব্রিটেনের আইনি সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ মিশনে ইমেল করে হাসিনার পাসপোর্ট ও পরিচয়পত্র চাওয়া হয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন। সেই ইমেল এরপর ঢাকার বিদেশ মন্ত্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ঢাকার কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য, ওই ইমেলের সঙ্গে হাসিনার নিজের সই করা কোনও অনুমতিপত্র ছিল না। ফলে ওই চিঠি আদৌ হাসিনার অনুমোদিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোনও আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমোদন থাকা বাধ্যতামূলক।

আবেদনের খবর সামনে আসতেই প্রতিক্রিয়া জানায় ঢাকা। হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া একজন ব্যক্তির নতুন পাসপোর্ট চেয়ে দেশে ফেরার চেষ্টা হাস্যকর। তাঁর বক্তব্য, হাসিনা যদি সত্যিই ফিরতে চান, তাহলে তাঁর জন্য আইনি রাস্তা খোলা আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। সেই চুক্তি মেনে ভারত সরকারের কাছে নিজেকে হস্তান্তরের আবেদন জানাতে পারেন তিনি। তারপর দেশে এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করতে হবে।

ব্রিটিশ ল’ ফার্মকেও একহাত নেন প্রতিমন্ত্রী। তাঁর কটাক্ষ, কোনও আইনি সংস্থার জানা উচিত, তাঁদের মক্কেল কে। তাঁর দাবি, তাঁদের মক্কেল এমন একজন, যাঁর বিরুদ্ধে দেড় হাজারের বেশি মানুষ হত্যার অভিযোগ উঠেছে।

টানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া গণবিক্ষোভ দ্রুত সরকারবিরোধী আন্দোলনে পরিণত হয়। ৫ অগস্ট প্রবল জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। সেদিনই তিনি ভারতে আশ্রয় নেন। তারপর থেকে দিল্লিতেই রয়েছেন।

হাসিনার পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই সময় তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে ফেরত চেয়ে একাধিকবার নয়াদিল্লিকে চিঠি দেয় ঢাকা। এরপর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেয়। ফলে দেশে পা রাখলেই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে মনে করছেন আইনজ্ঞরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। সেই সরকারও হাসিনাকে ফেরানোর দাবিতে অনড়।

অন্যদিকে, হাসিনা বারবার বলছেন, গ্রেফতার বা মৃত্যুর ভয় তাঁকে আটকাতে পারবে না। তিনি দেশে ফিরবেনই। তাঁর দাবি, মৃত্যু এলেও নিজের দেশের মাটিতেই মরতে চান তিনি। কিন্তু ঢাকার অবস্থান স্পষ্ট — পাসপোর্ট দিয়ে নয়, প্রত্যর্পণ চুক্তি মেনে ফিরতে হবে হাসিনাকে।

Continue Reading

Previous: চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নজরে অনভিজ্ঞ নিরাপত্তারক্ষীদের ভূমিকা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য
Next: নিজের হাতে ছাদ বাগানে করুন ধনেপাতা চাষ, রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়বে দ্বিগুণ!

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.