Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নজরে অনভিজ্ঞ নিরাপত্তারক্ষীদের ভূমিকা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নজরে অনভিজ্ঞ নিরাপত্তারক্ষীদের ভূমিকা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

Online Desk নভেম্বর 10, 2026
chorbagan.jpg

ওঙ্কার ডেস্ক: চোরবাগানের পুজোমণ্ডপে ভিড় সামলানোর দায়িত্বে ছিলেন প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী। কিন্তু তাঁদের কারওই ছিল না প্রয়োজনীয় প্রশিক্ষণ। পুজোর ভিড় নিয়ন্ত্রণের পূর্ব অভিজ্ঞতাও ছিল না অধিকাংশের। এমনকি, অনেকেই পেশাদার নিরাপত্তাকর্মী নন। এই অনভিজ্ঞ কর্মীদের উপরেই বিপুল সংখ্যক দর্শনার্থী সামলানোর দায়িত্ব দিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। চোরবাগানের পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য পেয়েছে লালবাজারের বিশেষ তদন্তকারী দল (সিট)।

মধ্য কলকাতার চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে লালবাজার। এখনও পর্যন্ত প্রায় ৬০ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ৪০ জন পুলিশকর্মী ও আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তাঁদের বয়ান থেকেই নিরাপত্তা ব্যবস্থার একাধিক ফাঁক সামনে এসেছে। তদন্তকারীদের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। মণ্ডপের প্রস্থানপথ থেকে বাইরের লোহার গেটের দূরত্ব প্রায় ২০ ফুট। কিন্তু এই অংশে কোনও পুলিশকর্মী বা বেসরকারি নিরাপত্তারক্ষী মোতায়েন ছিলেন না। মণ্ডপের ভিতরে এবং লোহার গেটের বাইরে নিরাপত্তারক্ষীরা থাকলেও মাঝের জায়গাটি কার্যত নজরদারির বাইরে ছিল। এই ঘাটতিকেও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখছেন গোয়েন্দারা।

বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশি তদন্তে জানা গিয়েছে, দুই ব্যক্তির মাধ্যমে নিরাপত্তাকর্মীদের নিয়োগ করেছিলেন পুজো উদ্যোক্তারা। ওই দুই ব্যক্তি যৌথভাবে একটি সংস্থা পরিচালনা করেন। অতীতেও তাঁদের সংস্থার মাধ্যমে চোরবাগানের পুজোয় নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছিল। তদন্তে জানা গিয়েছে, পুজোর আগে গিরিশ পার্ক, জোড়াসাঁকো এবং মধ্য কলকাতার বিভিন্ন এলাকা থেকে কর্মী সংগ্রহ করেন ওই সংস্থার দুই কর্তা। জেরায় নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, তাঁদের অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত। নিরাপত্তারক্ষীর কাজের অভিজ্ঞতা ছিল না প্রায় কারও। পুজোর মরশুমে অতিরিক্ত আয়ের সুযোগ দেখিয়ে তাঁদের এই কাজে যুক্ত করা হয়েছিল।

অভিযোগ, নিয়োগের পর তাঁদের কোনও প্রশিক্ষণ দেওয়া হয়নি। শুধু জানিয়ে দেওয়া হয়েছিল, মণ্ডপের ভিতরে দাঁড়িয়ে দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। দর্শনার্থীরা যাতে সারিবদ্ধভাবে প্রতিমা দর্শন করেন, তা নিশ্চিত করতে বলা হয়েছিল। ছবি বা সেলফি তোলার জন্য কেউ যাতে দীর্ঘক্ষণ না দাঁড়ান, সেদিকেও নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শনার্থীদের দ্রুত মণ্ডপ থেকে বের করে দেওয়ার দায়িত্বও ছিল তাঁদের। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কী পদক্ষেপ করতে হবে, সে বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি বলে অভিযোগ।

Continue Reading

Previous: আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের
Next: হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ! সাফ জানালেন তারেক সরকারের বিদেশমন্ত্রী

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.