Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের

আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা সন্দীপ ঘোষের

Online Desk নভেম্বর 10, 2026
ed.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতি মামলায় ফের তদন্তকারীদের মুখোমুখি হতে হল সন্দীপ ঘোষকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দ্বিতীয় সমনে সাড়া দিয়ে মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজির হন প্রাক্তন অধ্যক্ষ। বেলা ১টা নাগাদ ইডির দফতরে পৌঁছন তিনি। যদিও নির্ধারিত সময় ছিল সকাল ১১টা। সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি সন্দীপ।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর আগে গত ৪ নভেম্বর সন্দীপকে তলব করেছিল ইডি। কিন্তু সেবার হাজিরা দেননি তিনি। বরং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে ১৫ দিন সময় চেয়েছিলেন। প্রয়োজনে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদের আর্জিও জানিয়েছিলেন। এরপর দ্বিতীয়বার নোটিস পাঠিয়ে মঙ্গলবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় ইডি। সূত্রের খবর, মঙ্গলবারও নির্ধারিত সময়ে হাজিরা দেওয়া নিয়ে টালবাহানা করেন সন্দীপ। আইনজীবীর মাধ্যমে ইডির কাছে সময় চেয়েছিলেন তিনি। তবে তদন্তকারীরা আর সময় দিতে রাজি হননি। মঙ্গলবারই দফতরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে পৌঁছন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক-ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত চলাকালীনই সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। সেই মামলায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে তদন্তে নামে ইডিও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে পাঠানো বিপুল পরিমাণ টাকা পরিকল্পিতভাবে সরিয়ে ফেলা হয়েছিল। এই অর্থ আত্মসাতের জন্য একাধিক কৌশল নেওয়া হয় বলে দাবি তদন্তকারীদের। ইডির অভিযোগ, ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক তৈরি করা হয়েছিল। সেই চেকের মাধ্যমে টাকা তোলা হয়। আবার কিছু অর্থ অন্য সহযোগী সংস্থার অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। পরে সেখান থেকেও টাকা তুলে নেওয়া হয়।

Continue Reading

Previous: তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, চুল্লিতে ক্রেন পড়ে অগ্নিকাণ্ডে মৃত ১৭
Next: চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নজরে অনভিজ্ঞ নিরাপত্তারক্ষীদের ভূমিকা, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.