Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত সেনাও

বাংলাদেশে অশান্তি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত সেনাও

Online Desk নভেম্বর 21, 2026
bgb.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। নিষিদ্ধ আওয়ামি লিগের কর্মসূচি ঘিরে নতুন করে অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল তারেক রহমানের সরকার। দেশের আটটি জেলায় মোতায়েন করা হয়েছে ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে আরও চার প্লাটুন সেনা। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাজধানী ঢাকা এবং গোপালগঞ্জের নিরাপত্তায়।

উল্লেখ্য, এক একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৪০ জন জওয়ান থাকেন। ফলে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মীকে মাঠে নামিয়েছে প্রশাসন। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও হামলার ঘটনা সামনে আসায় উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলে। বিশেষ করে গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে চিন্তিত প্রশাসন। হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই সেখানে উত্তেজনা বাড়ছে বলে খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার গোপালগঞ্জে যান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ আলি হোসেন ফকির। তাঁর সঙ্গে ছিলেন বিজিবি এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালকরা। জেলার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা।
প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার-সহ আটটি জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন এবং ঢাকা মহানগরে পাঁচ প্লাটুন রাখা হয়েছে। নারায়ণগঞ্জে ছয়, গাজীপুরে ১৫ এবং গোপালগঞ্জে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া ময়মনসিংহে দুই, ফরিদপুরে পাঁচ এবং কক্সবাজারে ছয় প্লাটুন বাহিনী দায়িত্ব সামলাচ্ছে। পরিস্থিতির অবনতি হলে নামানো হতে পারে আরও চার প্লাটুন সেনা।

উল্লেখ্য, আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর মৃত্যুদণ্ডের সাজা হয়েছে। এই আবহে রাজধানী ঢাকা-সহ বিভিন্ন এলাকায় হামলা, বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েক দিনে গোপালগঞ্জের তিনটি থানায় আগুন লাগানোর অভিযোগও সামনে এসেছে। হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

Continue Reading

Previous: লাগাতার বৃষ্টির জের, শ্যামপুরে জলের তলায় আমন ধান, মাথায় হাত চাষিদের
Next: পাঁচ বছর নিখোঁজ থাকার পর এআই-এর সাহায্যে খোঁজ মিলল মহিলার

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.