Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ, সুবিধা পেতে কী ভাবে পরিচয়পত্র পাবেন ?

রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ, সুবিধা পেতে কী ভাবে পরিচয়পত্র পাবেন ?

Online Desk মে 22, 2026
Women-Bus.jpg

নিজস্ব সাংবাদদাতা : রাজ্যের নতুন সরকারের ঘোষণা মাফিক বিওনামূল্যে সরকারি বাসে যাতায়াতের সুবিধা পেতে কী ভাবে পরিচয়পত্র পাবেন তার নির্দেশিকা প্রকাশ করল। সেই বিজ্ঞপ্তিতে রাজ্যের পরিবহন দফতর একটি তালিকা দিয়েছে। যার একটি প্রমাণ স্বরূপ আবেদন করলে এই সুবিধার জন্য তালিকাভুক্ত হবেন এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য একটি পাস পাবেন। বৃহস্পতিবার জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, রাজ্যের মহিলা বাসিন্দারা যাতে এই প্রকল্পের সুবিধা পান, তা নিশ্চিত করার জন্য একটি বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

রাজ্য পরিবহন দফতরের নির্দিষ্ট করা পরিচয়পত্রের তালিকায় রয়েছে আধার, এপিক কার্ড, গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবিসহ পেনশনের নথি, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এবং পাবলিক লিমিটেড কোম্পানির কর্মচারীদের ছবিসহ সার্ভিস আইডেন্টিটি কার্ড, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত অফিসিয়াল আইডেন্টিটি কার্ড এবং সুবিধাভোগীর সাম্প্রতিক ছবিসহ পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া অন্য কোনো পরিচয়পত্র।

বিনামূল্যে ভ্রমণের সুবিধা পেতে সংশ্লিষ্ট মহিলাকে উপরোক্ত পরিচয়পত্রগুলির মধ্যে যেকোনো একটি দেখাতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে, এটিও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নিজ এক্তিয়ারভুক্ত বিডিও/এসডিও-র কাছে আবেদন জমা দেওয়ার পর প্রত্যেক মহিলা সুবিধাভোগীকে তাঁর ছবি ও নাম সম্বলিত একটি স্মার্ট কার্ড (কিউআর কোড সহ ডিজিটাল) দেওয়া হবে। যতদিন না এই স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে ততদিন এই সুবিধাটি পাওয়ার জন্য উল্লিখিত তালিকা থেকে নথি ব্যবহার করা যাবে।

রাজ্য পরিবহন বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পরিচয় যাচাইয়ের পর কর্তব্যরত কন্ডাক্টরের কাছে অনুরোধ করলে বাস কন্ডাক্টর মহিলা যাত্রীদের ‘জিরো ভ্যালু টিকিট’, ‘থার্মাল পেপার টিকিট’ দেবেন।” বিজ্ঞপ্তি অনুসারে, এই প্রকল্পটি ১ জুন থেকে কার্যকর হবে।

Post Views: 95

Continue Reading

Previous: হদিশ মিলেছিল প্রাসাদোপম বাড়ির, বোমাবাজির অভিযোগে সেই সামিমকে গ্রেফতার করল পুলিশ
Next: ভাটপাড়া বোমা উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা, ঘটনাস্থলে বোমস্কোয়াড

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.