Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • হদিশ মিলেছিল প্রাসাদোপম বাড়ির, বোমাবাজির অভিযোগে সেই সামিমকে গ্রেফতার করল পুলিশ

হদিশ মিলেছিল প্রাসাদোপম বাড়ির, বোমাবাজির অভিযোগে সেই সামিমকে গ্রেফতার করল পুলিশ

Online Desk মে 22, 2026
20250503_135947.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনের পর শিবপুর থানা এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই তৃণমূল নেতা সামিম আহমেদের খোঁজে তার বাড়িতে হানা দিয়ে প্রাসাদোপম ডেরার হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা। অবশেষে মহারাষ্ট্র থেকে সামিম এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রায় দু সপ্তাহ ধরে সামিমের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলেছে। হাওড়ার ওই পলাতক তৃণমূল নেতাকে খুঁজতে ভিন রাজ্যেও তৎপরতা বাড়িয়েছিল পুলিশ। অবশেষে মহারাষ্ট্রে দুই সঙ্গীর সঙ্গে পাকড়াও হল সামিম আহমেদ ওরফে বড়ে।

বিজেপির অভিযোগ, সামিমের মদতে তাদের দলীয় কর্মী-সমর্থকদের উপর হামলা করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে বলে অভিযোগ বিজেপির। উল্লেখ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোট-পরবর্তী অশান্তির ঘটনায় সামিমের ঘনিষ্ঠ কয়েক জনকে আগেই পাকড়াও করেছে পুলিশ। গত ৯ মে সামিমের বাড়িতে হানা দিয়েছিলেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। বৃহস্পতিবার মুম্বই থেকে সামিমের সঙ্গে তার যে দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ তারা হল জাভেদ আখতার এবং ক্রান্তি। মুম্বইয়ের অপরাধদমন শাখা এবং হাওড়া সিটি পুলিশের যৌথ চেষ্টায় ধরা পড়ে তিন জন। তৃণমূলের নেতাদের প্রশ্রয়ে সামিমের বাড়বাড়ন্ত বলে অভিযোগ বিজেপির। এর আগে রামনবমীর শোভাযাত্রায় হামলা চালানো হয়েছিল। সেই ঘটনায়ও নাম জড়িয়েছিল ওই তৃণমূল নেতার। তিন বছর আগে সে সময় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ- তাকে গ্রেফতারও করেছিল।

Post Views: 104

Continue Reading

Previous: আবারও তৈরি হল স্যাটিরিক্যাল ফ্রন্ট – ন্যাশানাল পেরাসাইটিক দল!
Next: রাজ্যের মহিলাদের বিনামূল্যে বাস ভ্রমণ, সুবিধা পেতে কী ভাবে পরিচয়পত্র পাবেন ?

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.