রেখা
আশিস মিশ্র
কৈচরের রেখার মতো
আর একজনকেও দেখিনি।
চল্লিশ বছর পর রেখা
কীভাবে বদলে গেছে জানি না।
রেখা বদলে যায়, রেখা থাকে না একরকম
রেখা টেনে গেছে লেখার কাছে।
মৃত্যুর দিকে যেতে যেতে তুমিও
কতরকম ভাবে তাকে এঁকেছো।
সেই উঠোন, সারি সারি তালগাছ
একটি ছোট স্টেশন কৈচর
দূরে ছোট ছোট ঘর, ঘোলা জলের পুকর
আর মহিষের দল, গরুর গাড়ির চলাচল
মাঠজুড়ে ধানের সমারোহ…
এসব গল্প পুরনো হলেও নতুন।
এজীবন রেখাময় এক বিরহ
কখনো বা আঁকাবাঁকা রাস্তার মতো।