Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাইক বিধি নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

বাইক বিধি নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

Online Desk এপ্রিল 23, 2026
court.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচন কমিশনের বাইক নিষেধাজ্ঞা নিয়ে কড়া মন্তব্য করল হাইকোর্ট। কমিশনের বাইক বিধি নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করে আদালত বলেছে, নির্বাচন পরিচালক সংস্থা ক্ষমতার অপব্যবহার করছে। নাগরিকদের হেনস্থা করা হচ্ছে বলে পর্যবেক্ষণে জানিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও এর এজলাসে কমিশনের বাইক বিধি সংক্রান্ত মামলার শুনানি হয়। এদিন বিচারপতি কমিশনকে বলেন, ‘আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। নাগরিকদের হেনস্থা করা হচ্ছে।’ হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর কমিশন সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার তারা আদালতে হলফনামা জমা দেবে। কমিশনের তরফে সেই হলফনামায় জানানো হবে, কেন বাইকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিগত দিনে বাইক নিয়ে যে খারাপ ঘটনা ঘটেছে তাও আদালতে জানাতে পারে কমিশন। এদিন বিচারপতি রাও বলেন, ‘এই ভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। তা হলে গাড়িও বন্ধ করে দিন। তাতেও তো লোকজন বোমা-বন্দুক নিয়ে গিয়ে গোলমাল পাকাতে পারে!’ সেই সঙ্গে আদালত জানিয়েছে, গত পাঁচ বছরে বাইক বাহিনী কতগুলি অশান্তির ঘটনায় জড়িত ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

উল্লেখ্য, নির্বাচন কমিশন মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, ভোটের দু’দিন আগে থেকে বাইক মিছিল করা যাবে না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটের দু’দিন আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো গেলেও পিছনে কাউকে বসানো যাবে না। এ ছাড়া বলা হয়েছে, ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক নিয়ে বেরোনো যাবে। তবে সে ক্ষেত্রে ভোট দেওয়ার উদ্দেশ্যে বেরোলে বা জরুরি কোনও কাজে গেলে তবেই ছাড় মিলবে।

Post Views: 70

Continue Reading

Previous: চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান
Next: ঝালমুড়ি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ মোদির, ভোটের দিনেই তীব্র তরজা

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.