Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

Online Desk এপ্রিল 23, 2026
debangshu.jpg

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নামলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। বঙ্গে প্রথম দফা নির্বাচনের দিন বৃহস্পতিবার সকালে দেবানন্দপুর হলুদ পুল এলাকা থেকে তৃনমূল কর্মী-সমর্থকদের নিয়ে শুরু হয় এই প্রচার কর্মসূচি। রোড শো ও জনসংযোগের মধ্য দিয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষ পর্যন্ত ব্যান্ডেল লিচুবাগানে গিয়ে শেষ হয় এই প্রচার। পথে পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তৃণমূল প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রচারসভা থেকে মমতা ব্যানার্জির উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান ইউসুফ পাঠান। তিনি বলেন, রাজ্যের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে তৃণমূল কংগ্রেসকেই আবারও সমর্থন করা প্রয়োজন। ইয়ুসুফ পাঠান আরও জানান যে বাংলায় সব ধর্মের মানুষ ঐক্যের সঙ্গে এখানে বসবাস করছে। এই ঐক্যের সামঞ্জস্য বজায় রাখতে আর একবার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষকে দেবাংশু ভট্টাচার্যকে ভোট নিয়ে জেতানোর আর্জি জানিয়েছেন।
এছাড়াও ইউসুফ বাংলায় মহিলাদের স্বাবলম্বী করতে তৃণমূলের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও, প্রথম দফার ভোটকে ঘিরে মুর্শিদাবাদ ও ডোমকল এলাকায় অশান্তির অভিযোগ প্রসঙ্গে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্তের দাবি তোলেন। তাঁর অভিযোগ, বিরোধীদের চক্রান্তেই কিছু এলাকায় অশান্তি তৈরি হয়েছে। নওদায় তৃণমূল প্রার্থীর ওপর বোমা হামলার অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও সঠিক তদন্তের দাবি জানান। সবশেষে, চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে এসে তিনি “খেলা হবে” স্লোগান তুলে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা দেন। অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য ভোট সময়কালে অশান্তি এবং নির্বাচন কিমিশনের অচলাবস্থার কথা বলেন।

Post Views: 103

Continue Reading

Previous: ‘অর্ধ শতকে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে’, কমিশনের নির্বাচনী ব্যবস্থায় খুশি মোদী
Next: বাইক বিধি নিয়ে নির্বাচন কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.