Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘অর্ধ শতকে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে’, কমিশনের নির্বাচনী ব্যবস্থায় খুশি মোদী

‘অর্ধ শতকে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে’, কমিশনের নির্বাচনী ব্যবস্থায় খুশি মোদী

Online Desk এপ্রিল 23, 2026
modi-yog.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন নির্বাচন কমিশনের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাজ্যে নির্বাচনী জনসভা থেকে মোদী বলেন, গত ৫০ বছরের মধ্যে এ বারের নির্বাচনে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। এদিন তৃণমূল কংগ্রেসকেও নিশানা করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজ বাংলায় প্রথম দফার ভোট চলছে। আমি সকল ভোটারকে অভিনন্দন জানাচ্ছি। সকলকে গণতন্ত্রের উৎসব পালন করতে হবে।’ তাঁর আরও সংযোজন, ‘আমি যত দিন রাজনীতিতে এসেছি, বলতে পারি গত ৫০ বছরে প্রথম এমন নির্বাচন হচ্ছে, যেখানে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে। আগে তো লোককে ফাঁসিতে ঝুলিয়ে বলত আত্মহত্যা করেছে। আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।’

গত বার অর্থাৎ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি। একাধিক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ উঠেছিল। আর এর জন্য কাঠগড়ায় তোলা হয়েছিল তৃণমূল কংগ্রেসকে। তবে এবারের অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে গোলমালের খবর সামনে এলেও মোটের উপর নির্বিঘ্নে হচ্ছে ভোট গ্রহণ। আর এই আবহে প্রধানমন্ত্রী মোদীর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যখন কিনা এসআইআর নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের সমালোচনায় সরব হয়েছে। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘সংসদে মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তৃণমূল চায় না সংসদে মহিলা সংরক্ষণ বাড়ুক। কংগ্রেসের সঙ্গে মিলে সংসদে ওই বিল আটকে দিয়েছে টিএমসি।’

Post Views: 83

Continue Reading

Previous: বঙ্গে বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮ শতাংশ
Next: চুঁচুড়ায় দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে প্রচারে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.