Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বঙ্গে বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮ শতাংশ

বঙ্গে বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
Untitled

ওঙ্কার ডেস্ক: রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে বেলা ১টা পর্যন্ত ভোট পড়ল ৬২.১৮ শতাংশ। বৃহস্পতিবার ১৬টি জেলার ১৫২ বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। পশ্চিম মেদিনীপুর জেলায় বেলা ১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪.১১ শতাংশ। মুর্শিদাবাদে ভোট পড়েছে ৬২.৭১ শতাংশ। দার্জিলিং বিধানসভায়-৫৯.৪৫ শতাংশ, কার্শিয়াং বিধানসভায়-৫৭.৮৮ শতাংশ, মাটিগাড়া নকশালবাড়ির বিধানসভায়-৬২.৭৩ শতাংশ, শিলিগুড়ি-৫৫.৭২ শতাংশ, ফাঁসিদেওয়া বিধানসভা-৬২.২৬ শতাংশ, দুপুর একটা পর্যন্ত বাঁকুড়া জেলায় ভোট পড়েছে ৬৪. ৫৮ শতাংশ, কোচবিহার জেলায় দুপুর একটা পর্যন্ত ৬০.৭৫ শতাংশ, দুপুর একটা পর্যন্ত মালদহে ভোটের শতাংশ হার ৫৮.৪৫।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফায় সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি ভোট হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বেলা ১১ টা অবধি ভোটগ্রহণের হার ছিল ৪১ শতাংশ। রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গোলমালের খবরও এদিন পাওয়া গিয়েছে। তবে মোটের উপর প্রথম দফার বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে হচ্ছে এখনও পর্যন্ত।

অন্য দিকে বৃহস্পতিবার তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে ৷ দক্ষিণের এই রাজ্যে এদিন সকাল ৭টা থেকে ২৩৪ আসনেই ভোটগ্রহণ শুরু হয়। মোট ৫,৭৩,৪৩,২৯১ জন নির্বাচক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ৪,২০৩ জন প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারণ করছেন। এই হাইভোল্টেজ নির্বাচনী লড়াইয়ে সে রাজ্যের দু’টি প্রধান দ্রাবিড় দল – এসপিএ-র নেতৃত্বাধীন ডিএমকে এবং এনডিএ-র নেতৃত্বাধীন এআইএডিএমকে পরস্পরের বিরুদ্ধে লড়ছে। বুধবার, তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়েক ভোটগ্রহণের দিনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চলমান কার্যকলাপ পর্যালোচনা করতে কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তামিলনাড়ুজুড়ে নির্বাচনী দায়িত্বের জন্য ১.৪০ লক্ষেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং সংবেদনশীল ভোটকেন্দ্রগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তার আগে পর্যন্ত লাইনে দাঁড়ানো যে কোনও ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

Post Views: 102

Continue Reading

Previous: স্বামীর মৃত্যুর বিচার চেয়ে ভোট দিলেন হরগোবিন্দ দাসের স্ত্রী
Next: ‘অর্ধ শতকে সবচেয়ে কম হিংসার ঘটনা ঘটছে’, কমিশনের নির্বাচনী ব্যবস্থায় খুশি মোদী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.