Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন, দিল্লি যাচ্ছেন বাংলার নেতারা

বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন, দিল্লি যাচ্ছেন বাংলার নেতারা

Online Desk জানুয়ারি 19, 2026
bjp.jpg

ওঙ্কার ডেস্ক: দলের সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার দিনক্ষণ আগেই জানিয়েছিল পদ্মশিবির। ১৯ জানুয়ারি মনোনয়ন জমা আর ২০ তারিখ নতুন সভাপতির নাম ঘোষণা। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, রাজ্য ইউনিটের সভাপতি এবং অন্যান্য সিনিয়র নেতাদের দিল্লিতে দলীয় সদর দপ্তরে আসতে বলেছে বিজেপি। দলের জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে। সেই মতো সোমবার দিল্লিমুখী রাজ্যের নেতারা।
বিজেপির জাতীয় রিটার্নিং অফিসারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় প্রধান নির্বাচনের জন্য মনোনয়নপত্র ১৯ জানুয়ারী অর্থাৎ দুপুর ২টা থেকে ৪টার মধ্যে জমা দেওয়া যাবে। ৫টা থেকে ৬টার মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ১৯ জানুয়ারী বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২০ জানুয়ারী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে নবনির্বাচিত বিজেপি জাতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে।
বিজেপির সংবিধান অনুযায়ী, একটি রাজ্যের ইলেক্টোরাল কলেজের যেকোনও ২০ জন সদস্য যৌথভাবে জাতীয় সভাপতি পদের জন্য শুধু মাত্র একজন প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন। তবে এর পর একটি শর্ত আছে। তা হল, নাম প্রস্তাবিত ওই ব্যক্তিকে চার বছর ধরে দলের সক্রিয় সদস্য হতে হবে এবং কমপক্ষে ১৫ বছর আগে সদস্যপদ লাভ করতে হবে।
বিজেপি সূত্রের খবর, কোনও বিরোধিতা ছাড়াই সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হতে চলেছেন বিজেপির বর্তমান কার্যকরী সভাপতি নিতিন নবীন। কারণ, অন্য কারো এই লড়াইয়ে থাকার সম্ভাবনা প্রায় নেই। নাড্ডার জায়গা সম্ভবত নবীনই নিতে চলেছেন। কারণ, তাঁর প্রতি সমর্থন রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহর। প্রসঙ্গত, অমিত শাহর পর নাড্ডাও প্রথমে বিজেপির কার্যকরী সভাপতি হিসাবে কাজ করেছিলেন ২০১৯-এর জুন মাসে। পরবর্তী সময়ে কোনও বিরোধিতা ছাড়াই ২০২০-র ২০ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন নাড্ডা।

Post Views: 209

Continue Reading

Previous: বাংলা বলার কারণে ছত্তিশগড়ে আটক তিন নাবালক পরিযায়ী শ্রমিক
Next: ‘পাক বাহিনী বালুচিস্তানে ৪০ মসজিদ ধ্বংস করেছে, পুড়িয়েছে কোরআনও’: দাবি বালুচ নেতার

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.