Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পাক বাহিনী বালুচিস্তানে ৪০ মসজিদ ধ্বংস করেছে, পুড়িয়েছে কোরআনও’: দাবি বালুচ নেতার

‘পাক বাহিনী বালুচিস্তানে ৪০ মসজিদ ধ্বংস করেছে, পুড়িয়েছে কোরআনও’: দাবি বালুচ নেতার

Online Desk জানুয়ারি 19, 2026
mir-yar-baloch.jpg

ওঙ্কার ডেস্ক: পাকিস্তানের বাহিনী প্রায় ৪০টি মসজিদ ধ্বংস করেছে বলে চাঞ্চল্যকর দাবি করলেন বিশিষ্ট বালুচ নেতা এবং মানবাধিকার কর্মী মীর ইয়ার বালুচ। শুধু তাই নয়, ইসলামাবাদের বাহিনী বিভিন্ন মসজিদে কোরআনও পুড়িয়ে দিয়েছে বলে তাঁর দাবি। পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ তীব্র করে তিনি উল্লেখ করেছেন, ইসলামাবাদ জম্মুকাশ্মীরে মসজিদগুলোর তালিকা তৈরির জন্য ভারতকে নিশানা করছে। কিন্তু বাস্তবতা হল, বালুচিস্তানে প্রায় ৪০টি মসজিদ ধ্বংস করেছে পাকিস্তানি বাহিনী।

কাশ্মীরজুড়ে মসজিদ, ইমাম এবং ধর্মস্থানের কমিটিগুলোর তালিকা তৈরি করতে চায় মোদী সরকার। ভারত সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে পাকিস্তান। একটি বিবৃতিতে পাকিস্তানের বিদেশ মন্ত্রণাকের তরফে বলা হয়েছে, ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ ধর্ম ও বিশ্বাসের মৌলিক স্বাধীনতার গুরুতর লঙ্ঘন। সেই আবহে মীর বালুচ এমন মন্তব্য করলেন।

নিজের এক্স হ্যান্ডেলে মীর বালুচ লিখেছেন, পাকিস্তান একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’। শুধু তাই নয় ‘হিন্দু, শিখ, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুরা সে দেশে হয়রানির শিকার বলে মন্তব্য করেন তিনি। তিনি লিখেছেন, ‘আজাদ বালুচিস্তান প্রজাতন্ত্র পাক-অধিকৃত কাশ্মীরের বিষয়ে ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সম্পূর্ণ ভাবে একমত… পাকিস্তান ভারত, বালুচিস্তান, আফগানিস্তান এবং অন্যদের সংখ্যালঘুদের অধিকার নিয়ে জ্ঞান দিতে পারে না। যখন পাকিস্তানের সেনাবাহিনী হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের দমন ও ভয় দেখানোর জন্য ধর্মীয় ও জিহাদি চরমপন্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।’ তাঁর আরও সংযোজন, পাকিস্তানের বাহিনী বালুচিস্তানে প্রায় ৪০টি মসজিদ ধ্বংস করেছে, যার মধ্যে সরাসরি মসজিদে বোমা ফেলা, কোরআন পোড়ানো এবং মসজিদের ইমামকে অপহরণ করার মতো ঘটনা রয়েছে।

Post Views: 169

Continue Reading

Previous: বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন, দিল্লি যাচ্ছেন বাংলার নেতারা
Next: জামিন দেওয়া নিয়ম; উমর খালিদ প্রসঙ্গে মন্তব্য প্রক্তন বিচারপতি চন্দ্রচূড়ের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.