Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

Online Desk জানুয়ারি 10, 2026
Champahati.jpg

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় বাজি তৈরির মশলায় ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। বিস্ফোরণে অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের সকলকেই চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রের খবর।

শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিল সেই সময় হঠাৎই বিস্ফোরণ ঘাটে। স্থানীয়রা জানান, মোট ৩ বার বিস্ফোরণ হয় ওই কারখানায় । তীব্র শব্দে আতঙ্কিত হয়ে পড়েন সকলেই। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসে ঘটনাস্থলে এরপর খবর দেয়া হয় বারুইপুর পুলিশ জেলা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর পুলিশ জেলা পুলিশ। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বলেন, শনিবার সকালে চম্পাহাটি হাড়াল এলাকায় একটি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনার খবর পাই আমরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে এবং আহতদের চিকিৎসা করানোর জন্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তিও। তিনি বলেন রাজ্য সরকার বাজি কারখানা গুলির নিরাপত্তার জন্য চেষ্টা করতে পারত কিন্তু অপদার্থ সরকার কিছুই করছেনা।

কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পূর্ণ বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

Continue Reading

Previous: গঙ্গাসাগরে চালু হচ্ছে রিমোট কন্ট্রোল লাইফ ওয়াটার ড্রোন
Next: আই-প্যাকের দফতর কান্ডে দিল্লিতে বিস্তারিত রিপোর্ট পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.