Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • ডায়মন্ড হারবার থানায় আইসি বদল, নতুন দায়িত্বে সঞ্জয় দে, প্রসেনজিৎ কর গেলেন পূর্ব মেদিনীপুরে

ডায়মন্ড হারবার থানায় আইসি বদল, নতুন দায়িত্বে সঞ্জয় দে, প্রসেনজিৎ কর গেলেন পূর্ব মেদিনীপুরে

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-12.webp

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফের রাজ্যের পুলিশ মহলে রদবদল। এবার বিশেষ নজর দক্ষিণ ২৪ পরগনায়। সূত্রের খবর, এবার ডায়মন্ড হারবার থানায় আইসি পদে বদল করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ এই থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এতদিনের আইসি প্রসেনজিৎ কর’কে। তাঁকে এবার ডিআইবি ইন্সপেক্টর হিসাবে পূর্ব মেদিনীপুরে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, আর তাঁর জায়গায় নতুন আইসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে হাওড়া জিআরপির ইন্সপেক্টর সঞ্জয় দে-কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি সম্পূর্ণ রুটিন মাফিক বদলি, প্রশাসনিক কারণেই এই রদবদল করা হয়েছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই বলেও জানান হয়েছে। তবে ডায়মন্ড হারবারের মতো ব্যস্ত ও স্পর্শকাতর থানা এলাকায় এই বদলকে ঘিরে স্বাভাবিকভাবেই পুলিশ মহল ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

কারণ ডায়মন্ড হারবার শুধু মহকুমা শহরই নয়, পর্যটন, ব্যবসা, জাতীয় সড়ক ও নদীপথের কারণে এখানে আইনশৃঙ্খলা রক্ষা করা বড় চ্যালেঞ্জ। আর সেই জায়গায় দাঁড়িয়ে নতুন আইসি সঞ্জয় দে-র অভিজ্ঞতার দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। হাওড়া জিআরপিতে কাজ করার সময় রেল এলাকার অপরাধ দমন, যাত্রী সুরক্ষা ও ভিড় নিয়ন্ত্রণের মতো দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁর রয়েছে। ফলে ডায়মন্ড হারবারে এসে তিনি কীভাবে থানার কাজকর্ম সামলান, অপরাধ দমন ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও মজবুত করেন, সেদিকেই এখন নজর থাকবে সকলের। অন্যদিকে প্রসেনজিৎ করের পূর্ব মেদিনীপুরে ডিআইবি-তে যোগ দেওয়ার পর গোয়েন্দা বিভাগের দায়িত্বে তাঁর নতুন ইনিংস কেমন হয়, তা-ও দেখার বিষয় হবে।

Continue Reading

Previous: পাঁচ বছর নিখোঁজ থাকার পর এআই-এর সাহায্যে খোঁজ মিলল মহিলার
Next: ট্রেনে জোরে গান বাজালেই জরিমানা! হতে পারে ৬ মাসের জেল

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.