Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ট্রেনে জোরে গান বাজালেই জরিমানা! হতে পারে ৬ মাসের জেল

ট্রেনে জোরে গান বাজালেই জরিমানা! হতে পারে ৬ মাসের জেল

Online Desk নভেম্বর 21, 2026
train.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রেনের কামরায় বসে মোবাইলে জোরে গান শোনা কিংবা স্পিকারে ভিডিও দেখার অভ্যাস রয়েছে? এবার সাবধান হয়ে যান। সহযাত্রীদের বিরক্ত করে এমন আচরণ করলে গুনতে হতে পারে ১ হাজার টাকা জরিমানা। এমনকী হতে পারে ছয় মাস পর্যন্ত জেলও। দক্ষিণ রেলের পর এবার যাত্রীদের সতর্ক করল পূর্ব রেল। ট্রেন এবং রেল চত্বরে শব্দদূষণ ও বিশৃঙ্খলা রুখতে এই পদক্ষেপ করা হয়েছে।

পূর্ব রেল সূত্রে খবর, রেলওয়ে বোর্ডের নির্দেশিকা মেনেই কলকাতার সদর দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে চারটি ডিভিশনে। যাত্রীদের মোবাইল ব্যবহারে দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেনের ভিতরে এবং স্টেশনে যাতে অন্যদের অসুবিধা না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৮৯ সালের রেলওয়েজ অ্যাক্টের ১৪৫ নম্বর ধারায় জনসমক্ষে বিরক্তিকর আচরণের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার বিধান রয়েছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা অথবা ছয় মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে। প্রয়োজনে দু’ধরনের শাস্তিই দেওয়া হতে পারে। নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের বিরুদ্ধে টিকিট পরীক্ষকরাও প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন। কোন কোন আচরণে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা? রেলের নির্দেশিকায় কয়েকটি বিষয় স্পষ্ট করা হয়েছে। মোবাইলের লাউডস্পিকারে গান শোনা বা ভিডিও দেখা যাবে না। কামরার মধ্যে উচ্চস্বরে কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলাও নিষিদ্ধ। একইভাবে মোবাইলের রিংটোনের শব্দ অতিরিক্ত জোরে রাখলেও সমস্যা হতে পারে। রেলকর্তাদের বক্তব্য, এই ধরনের আচরণে সহযাত্রীদের যাত্রা বিঘ্নিত হয়। বিশেষ করে শীততাপ নিয়ন্ত্রিত কামরায় সামান্য শব্দও অন্যদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।
সেই উদ্দেশ্যে স্টেশনগুলিতে নিয়মিত প্রচারের ব্যবস্থা করবে পূর্ব রেল। বাংলা-সহ আঞ্চলিক ভাষা, হিন্দি এবং ইংরেজিতে ঘোষণা করা হবে। সম্ভব হলে ট্রেনের ভিতরেও এই প্রচার চালানো হবে। যাত্রীদের ইয়ারফোন ব্যবহার করে গান শোনা বা ভিডিও দেখার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি মোবাইল সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে রাখার কথা বলা হবে। রিংটোনের শব্দও কমিয়ে রাখার আবেদন জানানো হবে। রেলের এই উদ্যোগের মূল লক্ষ্য, ট্রেনযাত্রাকে আরও স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ করে তোলা। নিজের বিনোদনের কারণে যাতে অন্য যাত্রীদের সমস্যা না হয়, সেই বার্তাই দিতে চাইছে পূর্ব রেল।

Continue Reading

Previous: ডায়মন্ড হারবার থানায় আইসি বদল, নতুন দায়িত্বে সঞ্জয় দে, প্রসেনজিৎ কর গেলেন পূর্ব মেদিনীপুরে
Next: খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে মোদী, তরুণ প্রজন্মকে মনে করালেন ভারতের ইতিহাস ও যাত্রা

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.