নিজস্ব সংবাদদাতা, আসানসোল : গ্রামের রাস্তায় ওভারলোডেড গাড়ি চলছে দিনরাত বর্ষায় বেহাল দশা হয়েছে রাস্তার। ফলত মৃত্যুফাঁন্দ হয়ে উঠেছে চুরুলিয়ার রাস্তা। আর তারই প্রতিবাদে রাস্তায় বসে তুমুল বিক্ষোভে ফেটে পড়লো চুরুলিয়ার মানুষ।
২৪ ঘন্টা রাত দিন এই গ্রামের রাস্তা দিয়েই যায় ওভারলোডেড গাড়ি। জানা গেছে বেহাল রাস্তায় এর আগেও ঘটছে দুর্ঘটনা। প্রশাসনকে জানানো হলেও রাস্তা মেরামতির কোন উদ্যোগ নেয়নি প্রশাসন।
বর্তমানে চুরুলিয়ায় আসার একমাত্র রাস্তা মরণফান্দ। আর সেই রাস্তারই বর্তমানে বেহাল দসা , তাই রাস্তার মেরামতির দাবিতে অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ দেখান গ্রামের মানুষ।
খবর পেয়ে সামরিয়া থানা অন্তর্গত চুরুলিয়া ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তারা আশ্বাস দেয় খুব শীঘ্র রাস্তা মেরামত করা হবে। প্রতিশ্রুতি পাওয়ার পাওয়ার পর বিক্ষোভ তুলে নেন সাধারণ মানুষ।
