Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

ওঙ্কার ডেস্ক: সরকার পক্ষের সঙ্গে আলোচনার পরেও নিজেদের অবস্থানে অনড় ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন তুলে নেওয়া হবে না বলে স্পষ্ট জানালেন বিক্ষোভকারীরা। শুক্রবার দিল্লির ভিপি হাউসে প্রায় দু ঘণ্টা ধরে বৈঠক হয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচদের। কিন্তু তাতেও অচলাবস্থা কাটার কোনও ইঙ্গিত মিলল না। এদিনের বৈঠকে সরকারের তরফে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে মোদী সরকার কোনও আশ্বাসবাণী না দেওয়ায় আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, প্রধানের ইস্তফা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও একদিন সময় চেয়েছে মোদী সরকার। এদিন ককরোচ জনতা পার্টির তরফে বৈঠকে ছিলেন সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং জেপি নাড্ডার সঙ্গে তাঁদের প্রায় ঘণ্টা ধরে আলোচনা হয়। নিট ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে এখনও পর্যন্ত মোদী সরকার কী কী পদক্ষেপ করেছে তা শোনান তাঁরা। এ ছাড়া আগামী দিনে আর কী কী পদক্ষেপ করা হবে, সে বিষয়টিও সিজেপি নেতাদের কাছে তুলে ধরেন মন্ত্রীরা। বৈঠকে তাঁরা কী চাইছেন অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের কথাও সৌরভ দাসরা জানান।

সূত্রের দাবি, নিট ইউজি প্রশ্নফাঁসের জেরে আত্মহত্যা করেছে যে সমস্ত ছাত্রছাত্রী তাদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। এ ছাড়াও, বিক্ষোভরত পড়ুয়াদের বিরুদ্ধে যে সব মামলা হয়েছে তা প্রত্যাহারেরও কথা বলা হয়েছে। আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক সাহায্যেরও আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Post Views: 21

Continue Reading

Previous: ‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন
Next: লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

সম্পর্কিত গল্প

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.