Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মা উড়ালপুলে রাতের বেলা সাত ঘণ্টা যান চলাচলে বন্ধের সিদ্ধান্ত, বিকল্প রুট ঠিক করল পুলিশ

মা উড়ালপুলে রাতের বেলা সাত ঘণ্টা যান চলাচলে বন্ধের সিদ্ধান্ত, বিকল্প রুট ঠিক করল পুলিশ

Online Desk এপ্রিল 26, 2025
ma-flyover.jpg

ওঙ্কার ডেস্ক: রাত নামতেই বন্ধ হয়ে যাবে শহরের অন্যতম ব্যস্ত মা উড়ালপুল। আগামী সোমবার থেকে এক মাস ধরে প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে এই উড়ালপুলে। ফ্লাইওভারের রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
ফলে ইএম বাইপাস থেকে শহরের পশ্চিম দিকে যে সমস্ত গাড়ি মা উড়ালপুল ব্যবহার করে চলাচল করত, তাদের জন্য বিকল্প পথের ব্যবস্থাও করা হয়েছে। জানা গিয়েছে, ওই গাড়িগুলি ইএম বাইপাস থেকে পরমা আইল্যান্ড, সেখান থেকে পিসি কানেক্টর, তারপর ৪ নম্বর ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি বসু রোড উড়ালপুল দিয়ে গন্তব্যে পৌঁছতে পারবে।
এর আগে, কয়েকদিন আগেই কলকাতা ট্রাফিক পুলিশ নির্দেশ জারি করে মা উড়ালপুলে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাইক চলাচলের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া আপত্তির মুখে পড়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়।
শুধু তাই নয়, এর আগেও মার্চ মাসে একই রকমভাবে পাঁচ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল মা উড়ালপুলে। তখনও রক্ষণাবেক্ষণের কাজের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার সেই কাজ আরও বিস্তৃত আকারে করতে চলেছে প্রশাসন।
ফলে শহরবাসীকে রাতের দিকে মা উড়ালপুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। সময়মতো বিকল্প রুট বেছে নিতে আগেভাগেই সতর্ক থাকারও আর্জি জানানো হয়েছে।

Post Views: 112

Continue Reading

Previous: ক্রাইমিয়া রাশিয়ার দখলে থাকবে: ট্রাম্প
Next: পহেলগাঁও হত্যাকাণ্ডে নিরপেক্ষ তদন্তে রাজি পাকিস্তান: শাহবাজ শরিফ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.