Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • খুনের হুমকি মেল তবু ডোন্ট কেয়ার মুডে রাজ্যপাল, ব্রেকফাস্ট করলেন ডেকার্স লেনে

খুনের হুমকি মেল তবু ডোন্ট কেয়ার মুডে রাজ্যপাল, ব্রেকফাস্ট করলেন ডেকার্স লেনে

Online Desk জানুয়ারি 9, 2026
cv-anand-bose.jpg

ওঙ্কার ডেস্কঃ হুমকি মেলকে পাত্তা দিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যপালকে উড়িয়ে দেওয়ার মত হুমকি এলেও, রাজ্যপাল বলেছিলেন, নিরাপত্তা ছাড়াই রাস্তায় নামবেন। শুক্রবার তাই করলেন তিনি। শুক্রবার সকালে নামমাত্র নিরাপত্তা নিয়েই খাস কলকাতার ডেকার্স লেনে হাজির হলের খোদ রাজ্যপাল।
জানা গিয়েছে, নাম মাত্র নিরাপত্তা নিয়েই বেরোন রাজ্যপাল। লোকভবন থেকে বেরিয়ে এসপ্ল্যানেডের অত্যন্ত পরিচিত ডেকার্স লেনে যান তিনি। সেখানে ঘোরেন। সাধারণ মানুষ, ব্যাবসায়ীডেড় সঙ্গে কথা বলেন। তারপর সটান হাজির হন চিত্তবাবুর দোকানে। সেখানেও তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে বলতে প্রাতরাশ সারেন তিনি। চকোলেট তুলে দেন ব্যবসায়ীদের হাতে। রাজ্যপালকে এভাবে কাছে পেয়ে আপ্লুত ব্যবসায়ীরা। অর্থাৎ হুমকির পর রাজপথে নেমে তিনি বোঝালেন, তাঁকে ভয় দেখানো যাবে না।
বৃহস্পতিবার গভীর রাতে লোকভবন সূত্রে জানা যায়, রাজ্যপালকে খুনের হুমকি পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট লেখা, রাজ্যপালকে “উড়িয়ে দেওয়া হবে”। রাতেই নড়েচড়ে বসেন দায়িত্বপ্রাপ্ত কর্তারা। রাজ্যপালের নিরাপত্তা খতিয়ে দেখার পাশাপাশি শুরু হয় তদন্তও। জরুরি বৈঠক ডাকা হয়। বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানো হয়েছে। রাজ্যপালকে লক্ষ্য করে এর আগেও বেশ কয়েকবার হুমকি এসেছে বলে জানিয়েছন লোকভবনের কর্তারা।

Post Views: 194

Continue Reading

Previous: গ্রিনল্যান্ডে মার্কিন হামলা হলে গুলি চলবে, জানাল ডেনমার্ক প্রতিরক্ষা মন্ত্রক
Next: খামেনেই-বিরোধী স্লোগানে উত্তাল ইরান, নির্বাসিত যুবরাজের ডাকে তীব্র বিক্ষোভ

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.