Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লির বিস্ফোরণ নাকি ভুলবশত দুর্ঘটনা; তদন্তে কেন্দ্রীয় বাহিনী

দিল্লির বিস্ফোরণ নাকি ভুলবশত দুর্ঘটনা; তদন্তে কেন্দ্রীয় বাহিনী

Online Desk নভেম্বর 12, 2025
5.jpg

ওঙ্কার ডেস্ক: দিল্লির লালকেল্লার কাছে সোমবার বিকেলে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীজুড়ে। তবে তদন্তকারীদের প্রাথমিক মূল্যায়নে এই বিস্ফোরণকে কোনও পরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা হিসেবে নয়, বরং আতঙ্ক ও ত্রুটিজনিত দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ফরেনসিক ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, গাড়ির ভেতরে রাখা বিস্ফোরক হঠাৎ সক্রিয় হয়ে পড়ায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের প্রভাবে আশপাশে কাচ ভেঙে যায়, একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, লালকেল্লার পার্কিং এলাকার কাছে একটি সাদা হুন্দাই আই ২০ গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়িটি চালাচ্ছিলেন জম্মু-কাশ্মীরের বাসিন্দা চিকিৎসক উমর নবি, যিনি ঘটনার তিন দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন। তাঁর ফোনও বন্ধ ছিল এবং কারও সঙ্গে যোগাযোগ করছিলেন না। বিস্ফোরণের পর গাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং চালকের দেহাংশ ঘটনাস্থলেই ছড়িয়ে পড়ে। আশেপাশের পথচারীসহ অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ফরিদাবাদে কয়েকদিন আগে উদ্ধার হওয়া প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরকের সঙ্গে এই ঘটনার যোগসূত্র খুঁজছে তদন্তকারী সংস্থাগুলি। তাদের ধারণা, সেই বিস্ফোরক মজুতকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে বেড়াচ্ছিল এবং সম্ভবত কোনও আতঙ্ক বা ভুল হ্যান্ডলিংয়ের কারণে গাড়ির ভেতরে থাকা বিস্ফোরক অজ্ঞাতসারে সক্রিয় হয়ে যায়। বিস্ফোরণের ধরন বিশ্লেষণ করে তদন্তকারীরা জানিয়েছেন, এতে পরিকল্পিত আত্মঘাতী হামলার মতো কোনও চিহ্ন মেলেনি। ব্যবহৃত বিস্ফোরকটির তীব্রতা তুলনামূলক কম ছিল এবং কোনও শার্পনেল বা নির্দিষ্ট লক্ষ্যবস্তুর ইঙ্গিতও পাওয়া যায়নি।
ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে ধ্বংসাবশেষ সংগ্রহ করেছে। গাড়ির নম্বরপ্লেট, ইঞ্জিন নম্বর এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণটি ঘটেছে গাড়ির পিছনের অংশে রাখা কোনও কেমিক্যাল মিশ্রণের কারণে। তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।
পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি দিল্লির সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা জারি করেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির আশপাশে বাড়ানো হয়েছে পেট্রোলিং ও নজরদারি। যদিও বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ালেও প্রশাসন জানিয়েছে, নাগরিকদের আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ঘটনার প্রকৃত কারণ, বিস্ফোরকের উৎস এবং এর সঙ্গে যুক্ত নেটওয়ার্কের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে।

Continue Reading

Previous: হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, কেমন আছেন অভিনেতা?
Next: তুর্কিতে ভয়াবহ সামরিক কার্গো বিমান দুর্ঘটনা; শোকপ্রকাশ প্রেসিডেন্ট তাইপ এরদোগানের

সম্পর্কিত গল্প

New-Project-55.webp

চার মাসে রাজ্যে দু’টি পুলিশি এনকাউন্টার, সমর্থনে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-55.webp

চার মাসে রাজ্যে দু’টি পুলিশি এনকাউন্টার, সমর্থনে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-54.webp

গাইঘাটায় পুলিশের গুলিতে মৃত্যু কিশোরী ধর্ষণ-খুনে অভিযুক্তের, ঠিক কী হয়েছিল সোমবার মধ্যরাতে?

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-53.webp

ওড়িশা থেকে বাংলায় অবৈধ বালি পাচারের অভিযোগ, নয়াগ্রামে ডাম্পার আটক, গ্রেফতার ২

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.