Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, কেমন আছেন অভিনেতা?

হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া, কেমন আছেন অভিনেতা?

Online Desk নভেম্বর 12, 2025
xdrf.png

ওঙ্কার ডেস্ক: বলিউডে একের পর এক দুঃসংবাদ। সোমবার সন্ধ্যা থেকে দু’চোখের পাতা এক করতে পারেনি বলিউড। একদিকে ধর্মেন্দ্রকে নিয়ে উদ্বেগ। দফায় দফায় তারকারা দেখতে গিয়েছেন তাঁকে। দমচাপা পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর, আগের তুলনায় ভাল আছেন বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া।

তিনিও শনিবার মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি হন। সেই খবর জানিয়েছিলেন তাঁর অভিনেতা-জামাতা বিকাশ ভল্লা। তাঁকে দেখছেন চিকিৎসকের একটি দল। নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসক নিতিন গোখলে। তাঁর দলের এক চিকিৎসক জানিয়েছেন, হৃদরোগ এবং ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা। এখন তাঁর শারীরিক অবস্থা অনেকটাই ভালো।

চিকিৎসক এ-ও জানিয়েছেন, দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে অভিনেতার। চিকিৎসায় সাড়া দিয়েছেন। বর্তমানে তাঁকে আর আইসিইউ থেকে বের করে জেনারেল ওয়ার্ডে রাখা হয়েছে। আশা, আর দু-তিন দিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। প্রেম চোপড়ার শারীরিক অবস্থার উন্নতির কথা জেনে খুশি তাঁর অনুরাগীরা। তাঁরা অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন সকলেই। একই সঙ্গে খুশি বলিউডের খ্যাতনামীরাও। ছ’দশকেরও বেশি সময় ধরে রুপোলি পর্দায় রাজত্ব করে আসা খলনায়ক যাতে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন, সেই অপেক্ষায় সবাই।

Post Views: 196

Continue Reading

Previous: ইসলাবাদে বিস্ফোরণের নেপথ্যে আছে ভারতের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী, দাবি শাহবাজের; অভিযোগে পাত্তাও দেয়নি নয়া দিল্লি
Next: দিল্লির বিস্ফোরণ নাকি ভুলবশত দুর্ঘটনা; তদন্তে কেন্দ্রীয় বাহিনী

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.