নিজস্ব সংবাদদাতা, উত্তর চব্বিশ পরগনা : দীঘা জগন্নাথ মন্দিরের পূজোর প্রসাদ এসে পৌঁছালো সাধারণ মানুষের কাছে। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবু খালির সাধারণ মানুষের কাছে এসে পৌঁছালো 107 টি প্যাকেট ।
রীতিমতো এলাকার সাধারণ মানুষ এই প্রসাদ নিতে ভিড় জমিয়েছে । দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মুন্ডা বলেন , দিদি আমাদের সমস্ত দিকই দেখে আজ আমরা প্রসাদ পেয়ে অনেক খুশি ও সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছে মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানাই।
সাধারণ মানুষ বলেন আমরা ঘরে বসেই জগন্নাথ দেবের প্রসাদ পেলাম তাকে খুব আনন্দিত ও দুলদুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বৈশাখী মুন্ডা কে ধন্যবাদ ও জানাই আমাদের খুবই ভালো লাগছে দিদি আমাদের জন্য প্রসাদ পাঠিয়েছে খুবই ভালো লাগছে এমনই কথা বললেন সাধারণ মানুষ।
