Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাংলাদেশি হিন্দু যুবককে গণপিটুনিকে ভয়াবহ আখ্যা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য; বললেন ধর্মান্ধতার বড় উদাহরণ

বাংলাদেশি হিন্দু যুবককে গণপিটুনিকে ভয়াবহ আখ্যা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য; বললেন ধর্মান্ধতার বড় উদাহরণ

Online Desk ডিসেম্বর 28, 2025
dipu.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে একজন হিন্দু ব্যক্তির ‘ভয়াবহ’ গণপিটুনির নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। অন্যদিকে কংগ্রেস সদস্য রো খান্না এই ঘটনাওকে ধর্মীয় বিদ্বেষের নিন্দনীয় ঘটনা বলে সমালোচনা করেছেন। উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখে বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের একজন শ্রমিককে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননা করার মিথ্যা অভিযোগে গণপিটুনি দিয়ে মেরে তারপর তার দেহ গাছে ঝুলিয়ে আগুনে পুরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সমালোচনা করেছে দেশ-বিদেশের বিভিন্ন স্তরের মানুষ।
এই ঘটনার প্রতিধ্বনি পৌঁছে যায় আন্তর্জাতিক মহলেও। আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট এই ঘটনাকে ‘ভয়াবহ’ বলে আখ্যা দিয়ে ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পাশাপাশি, আমেরিকার কংগ্রেসের একাধিক সদস্য প্রকাশ্যে এই ঘটনাকে ‘চরম ধর্মীয় বিদ্বেষের উদাহরণ’ বলে উল্লেখ করেন। তাঁদের মতে, বাংলাদেশের মতো একটি দেশের মধ্যে বারবার এই ধরনের ঘটনা গণতন্ত্র ও মানবাধিকারের জন্য গুরুতর প্রশ্ন তুলে দিচ্ছে।
শুধু আমেরিকাই নয়, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও এই ঘটনা নিয়ে প্রতিবাদ দেখা গেছে। লন্ডনসহ একাধিক শহরে প্রবাসী বাংলাদেশি ও মানবাধিকার কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। ভারতেও দিল্লি ও কলকাতায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা নিহত যুবকের জন্য ন্যায়বিচার এবং বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।
বাংলাদেশ সরকারের তরফে বলা হয়েছে, ঘটনাটি বিচ্ছিন্ন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তবে মানবাধিকার সংগঠনগুলির দাবি, এটি কোনও একক ঘটনা নয়। সাম্প্রতিক মাসগুলিতে ধর্ম অবমাননার অভিযোগকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি বাংলাদেশের সামাজিক স্থিতি ও আন্তর্জাতিক ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেই মত বিশেষজ্ঞদের।

Post Views: 240

Continue Reading

Previous: হাদিকে খুন করে ভারতের মেঘালয়ে পালিয়েছেন দুই ঘাতক, দাবি বাংলাদেশ পুলিশের
Next: দিপু দাস খুনের প্রেক্ষিতে ভারতের ধর্ম বৈষম্য নিয়ে বিজেপিকে তুলোধনা কংগ্রেস নেতাদের

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.