ওঙ্কার ডেস্কঃ বঙ্গে ঢুকেছে বর্ষা পাশাপাশি নিম্নচাপ ফলে একাধিক জায়গায় ইতিমধ্যে বন্যা হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবার নাগাড়ে বৃষ্টির জেরে বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলে কুয়ে নদীর জল বাড়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কা করছে গ্রামবাসীরা। বর্ষার শুরুতেই বীরভূমের লাভপুর ব্লকের ঠিবা অঞ্চলের বাগসীনা থেকে কান্দরকুলো যাওয়ার রাস্তা জলের তলায় তা নিয়ে রীতিমতো চিন্তায় গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামবাসীরা বলছেন, ঠিবা অঞ্চলে কুয়ে নদীর বাঁধের অবস্থা ভালো না বললেই চলে, এছাড়া ঠিবা অঞ্চলের কান্দরকুলো গ্রামের রাস্তায় এক হাঁটু পর্যন্ত জল, এমনকি ব্যাপক বৃষ্টিতে গ্রামের রাস্তা পাড়াপার করতে বেশ ঝুঁকি নিতে হচ্ছে গ্রামবাসীদের।
ঠিক এই কারণেই বিপদের আশঙ্কা করছে তারা। যদিও এলাকা পরিদর্শনে এসছিলেন বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ, লাভপুর ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক, লাভপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শোভন চৌধুরী সহ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সুত্রের খবর, গোটা পরিস্থিতির উপর নজর রাখছে লাভপুর ব্লক প্রশাসন।
