Skip to content
নভেম্বর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিজেপির সঙ্গে জোট বাঁধছে ডিএমকে? আসন পুনর্বিন্যাস বিতর্কের মধ্যেই বিজয়ের দলের বিস্ফোরক দাবি

বিজেপির সঙ্গে জোট বাঁধছে ডিএমকে? আসন পুনর্বিন্যাস বিতর্কের মধ্যেই বিজয়ের দলের বিস্ফোরক দাবি

Online Desk নভেম্বর 27, 2026
1000415000.jpg

ওঙ্কার ডেস্ক: তামিলনাড়ুর রাজনীতিতে নতুন জল্পনা উসকে দিল অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (TVK)। তাদের দাবি, বিজেপির সঙ্গে হাত মেলানোর প্রস্তুতি নিচ্ছে এমকে স্ট্যালিনের দল ডিএমকে। সংসদে আসন পুনর্বিন্যাস বিল নিয়ে নতুন করে আলোচনা শুরুর আবহেই এই অভিযোগ সামনে এসেছে। যদিও TVK-র দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে ডিএমকে। তবে সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস ইস্যুতে আলোচনার জন্য শীঘ্রই বৈঠকে বসতে পারেন ডিএমকে নেতারা।

আগামী সোমবার লোকসভা এবং বুধবার রাজ্যসভার অধিবেশন বসার কথা। সেখানে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল ফের আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে গত এপ্রিল মাসে সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিলটি পাশ করানো সম্ভব হয়নি। এবার নতুন করে বিলটি ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

ডিএমকে ও টিভিকে-এর মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বেড়েছে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎকে কেন্দ্র করে। এই বৈঠককেই ডিএমকের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেছে TVK। তাদের অভিযোগ, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পথেই এগোচ্ছে স্ট্যালিনের দল।

এই বিতর্কের সূত্রপাত ডিএমকের মুখপত্র ‘মুরাসোলি’-তে বিজেপির তামিলনাড়ু সভাপতি নাইনার নাগেন্দ্রনকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম-কে ডিএমকের মুখপাত্র সৈয়দ হাফিজুল্লাহ জানিয়েছেন, বিজেপির সঙ্গে জোট গঠনের কোনও পরিকল্পনা তাঁদের দলের নেই। তিনি আরও স্পষ্ট করেছেন, ‘মুরাসোলি’-তে নাগেন্দ্রনের কোনও পূর্ণাঙ্গ সাক্ষাৎকার প্রকাশিত হয়নি। TVK সরকারের বিরুদ্ধে বিজেপি নেতার করা অভিযোগের ভিত্তিতে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল মাত্র।

Continue Reading

Previous: ‘উত্তরপ্রদেশ মানেই যোগী আদিত্যনাথ!’ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বিতর্কে মন্তব্য সঞ্জয় রাউতের
Next: ১ ডিসেম্বর থেকে রবীন্দ্রসরোবরে আন্তর্জাতিক রোয়িং

সম্পর্কিত গল্প

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026

You may have missed

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.