Skip to content
নভেম্বর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ১ ডিসেম্বর থেকে রবীন্দ্রসরোবরে আন্তর্জাতিক রোয়িং

১ ডিসেম্বর থেকে রবীন্দ্রসরোবরে আন্তর্জাতিক রোয়িং

Online Desk নভেম্বর 27, 2026
আন্তর্জাতিক-রোয়িং.jpg

অঞ্জন চট্টোপাধ্যায়, কলকাতা : রবীন্দ্র সরোবর ( ঢাকুরিয়া লেক)- এর লাগোয়া কলকাতা রোয়িং ক্লাব-এর উদ্যোগে হবে চতুর্থ আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ রেগাট্টা ২০২৬। আগামী ১ – ৫ ডিসেম্বর আসর বসছে এই শহরে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের সহ – সভাপতি ও চেয়ারম্যান, রেগাট্টা কমিটির তরফেও গিরি চতুর্বেদী এই নিয়ে বলেছেন, প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিনিধি যোগদান করছেন। ছ’টি দেশের আন্তর্জাতিক স্তরের রোয়িং খেলোয়াড়দের উপস্থিতি এবারের অন্যতম আকর্ষণ।

এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ মঙ্গলবার উদ্বোধনী পর্বে রাজ্যের অর্থমন্ত্রী ড. স্বপন দাশগুপ্ত প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। যুক্তরাজ্য, সুইডেন, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া ও হংকং এবং চিনের প্রতিনিধিরা এই প্রতিযোগিতায় অংশ নেবে।
রেগাট্টা সম্পাদক শুভজিৎ ঘোষ এই প্রসঙ্গে জানিয়েছেন যে, পাঁচ দিনের এই প্রতিযোগিতায় বয়স ভিত্তিক পর্যায়ে – ওপেন, মাস্টার্স ও সুপার মাস্টার্স তিনটি বিভাগ রয়েছে। চার ক্যাটেগরি হল যথাক্রমে – ১), সিঙ্গল স্কালস (ওয়ান এক্স), ২), ডাবল স্কালস (টু এক্স), ৩), পেয়ার্স (২-) এবং ৪), ফোর্স (৪-/৪+)। এই বারের থিম – ” পাওয়ার অফ ফ্রেন্ডশিপ। ” এদিনের অনুষ্ঠানে চন্দন রায় চৌধুরী, বিপ্লব কুমার দত্ত, দীপঙ্কর ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সমাপ্তি পর্বের অনুষ্ঠানের পাশাপাশি পুরস্কার বিতরণ পর্বের অনুষ্ঠানে এ রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডা. ইন্দ্রনীল খান উপস্থিত থাকার কথা জানিয়েছেন উদ্যোক্তারা।

ক্যালকাটা রোয়িং ক্লাবের শীর্ষ কর্তা ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি চন্দন রায় চৌধুরি বলেন, ‘ রেগাটা ক্রিকেট, ফুটবল, টেনিস, টেবল টেনিসের মতো জনপ্রিয়তা এই রাজ্যে অর্জন করতে পারেনি এই খেলাটার সম্পর্কে অভিভাবকদের নিজেদের সন্তানদের এই খেলায় অংশগ্রহণে উৎসাহ না দেওয়া। অথচ অনেকেই জানেন না, যাদবপুর, সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তির জন্য রেগাটার আলাদা স্পোর্টস কোটা আছে। শুধু তাই নয়, রেগাটায় ভারতীয় রোয়াররা এখন এশিয়ান গেমস ও এশিয়ান স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় সোনা, রুপো , ব্রোঞ্জ জিতেছে। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত ও চাকরির দরজাও খুলে যাচ্ছে। পদক জিতলে এর সঙ্গে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক পুরস্কার প্রাপ্তির সুযোগও রয়েছে। অনেকের ভ্রান্ত ধারণা আছে, রেগাটা বুঝি উচ্চবিত্তের খেলা। একদমই ভুল ধারনা। আমরা ক্লাব থেকে বোট ও দাঁড় সরবরাহ করি। এবারের রেগাটার জন্য আমরা ২ কোটি টাকা দিয়ে নতুন বোট কিনেছি। ২০ লাখ টাকা দিয়ে নতুন দাঁড়। খরচ আমরা বহন করি, চাই বেশি করে ছেলেমেয়ে রোয়িং করতে আসুক। প্রতিবছর মে ও জুন মাসে রেগাটা সামার কোচিং ক্যাম্প করি। কোনও পয়সা নিই না তার জন্য শিক্ষার্থীদের কাছে। আমাদের নিজেদের ট্রেণার আছে। ইচ্ছা আছে পরিকাঠামোয় উন্নতি ঘটিয়ে রোয়িং অ্যাকাদেমি গড়ার। তাছাড়া রোয়িং কোর্সের দুরত্বটা বাড়ানো সম্ভব কিনা, তার জন্য রাজ্যের ক্রীড়ামন্ত্রীর সঙ্গে আলোচনায় চালাচ্ছি।’

Continue Reading

Previous: বিজেপির সঙ্গে জোট বাঁধছে ডিএমকে? আসন পুনর্বিন্যাস বিতর্কের মধ্যেই বিজয়ের দলের বিস্ফোরক দাবি
Next: বাংলায় তৈরি হবে আরও ৪ মেডিক্যাল কলেজ, অন্ডালে ক্যানসার হাসপাতালের শিলান্যাসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026

You may have missed

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.