Skip to content
নভেম্বর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘উত্তরপ্রদেশ মানেই যোগী আদিত্যনাথ!’ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বিতর্কে মন্তব্য সঞ্জয় রাউতের

‘উত্তরপ্রদেশ মানেই যোগী আদিত্যনাথ!’ বিজেপির মুখ্যমন্ত্রী মুখ বিতর্কে মন্তব্য সঞ্জয় রাউতের

Online Desk নভেম্বর 27, 2026
1000414999.jpg

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন এখনও বেশ কিছুটা দূরে। তার আগেই বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দলের অন্দরে শুরু হয়েছে আলোচনা। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসায় পঞ্চমুখ হলেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত। যোগীকে হিন্দুত্বের অন্যতম শক্তিশালী মুখ বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর মন্তব্য, ‘যোগী মানে উত্তরপ্রদেশ, যোগী না থাকলে উত্তরপ্রদেশ নয়।’

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাউত। তাঁর কথায়, যোগী আদিত্যনাথ একজন দক্ষ নেতা। হিন্দুত্বের রাজনীতিতে তাঁর অবস্থান অত্যন্ত উঁচুতে। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যোগী নিজেকে তুলে ধরলে সেটি প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি। রাউতের আরও বক্তব্য, যোগী যদি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিষ্ঠা করে থাকেন, তাহলে তা তাঁর আত্মবিশ্বাসের পরিচয়। এর অর্থ, ২০২৭ সালের নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। পাশাপাশি নবনির্বাচিত বিধায়কদের অধিকাংশই তাঁকে সমর্থন করবেন বলেও তাঁর বিশ্বাস।

সঞ্জয় রাউতের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন উত্তরপ্রদেশ বিজেপির অন্দরে নেতৃত্ব নিয়ে টানাপোড়েনের ইঙ্গিত মিলছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের বক্তব্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বেড়েছে। বিতর্কের সূত্রপাত কেশব প্রসাদ মৌর্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি জানিয়েছিলেন, ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির নবনির্বাচিত বিধায়করাই মুখ্যমন্ত্রী বেছে নেবেন। অর্থাৎ, নির্বাচনের আগে কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে চূড়ান্ত করার বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেননি তিনি।

এর পাল্টা বক্তব্যে যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী পদে বিজেপির মুখ কে, তা সকলেরই জানা। তাঁর এই মন্তব্যের পরেই দুই নেতার মধ্যে মতপার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়। অন্যদিকে, মৌর্যের বক্তব্য, নির্বাচনী প্রচারে বিজেপির প্রধান পরিচয় হবে দলের প্রতীক পদ্মফুল। ভোটের ফল প্রকাশের পর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের উপস্থিতিতে বিধায়কদের বৈঠক হবে। সেখানেই সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। বর্তমানে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেও ২০২৭ সালের নির্বাচনের পর তিনি ওই পদে থাকবেন কি না, তা বিধায়করাই ঠিক করবেন বলে জানিয়েছেন মৌর্য।

Continue Reading

Previous: ফের বঙ্গ সফরে অমিত শাহ, ৩০ নভেম্বর কলকাতায় ‘সংবিধান গৌরব’ কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা
Next: বিজেপির সঙ্গে জোট বাঁধছে ডিএমকে? আসন পুনর্বিন্যাস বিতর্কের মধ্যেই বিজয়ের দলের বিস্ফোরক দাবি

সম্পর্কিত গল্প

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026

You may have missed

Pakistans-Redrawn-Map_-Military-and-Political-Shift.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 27, 2026
Indian-Political-Leaders-in-Conference-Meeting.jpg

ডিলিমিটেশন নিয়ে কেন্দ্রের নতুন চাল, ফের রাজনৈতিক সংঘাতের আশঙ্কা

Online Desk নভেম্বর 27, 2026
voter-list.jpg

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৮ ফেব্রুয়ারি, জানাল কমিশন

Online Desk নভেম্বর 27, 2026
arrest-e.jpg

গুজরাটে গ্রেফতার জইশ-ই-মহম্মদের জঙ্গি, উদ্ধার একে ৪৭ ও ২৩টি কার্তুজ

Online Desk নভেম্বর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.