Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাগ ট্রাম্পের! মোদীর আপত্তির জেরেই শুল্ক শাস্তি

নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাগ ট্রাম্পের! মোদীর আপত্তির জেরেই শুল্ক শাস্তি

Online Desk আগস্ট 31, 2025
123550137.jpg

ওঙ্কার ডেস্ক: আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে ফের নতুন বিতর্ক। নোবেল শান্তি পুরস্কারের জন্য ভারতের সমর্থন না পেয়েই মার্কিন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অসন্তুষ্ট’ এমনটাই দাবি আমেরিকার প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইম্‌স-এর।

দ্য নিউ ইয়র্ক টাইম্‌স-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ট্রাম্প। প্রায় ৩৫ মিনিটের সেই কথোপকথনে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তিনি-ই সমাধান করেছেন। তাই পাকিস্তান তাঁকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে, ভারতেরও একই কাজ করা উচিত। কিন্তু মোদী সেই দাবি সরাসরি নাকচ করে দেন। ভারতের যুক্তি ছিল, যুদ্ধবিরতি এসেছে দুই দেশের নিজেদের আলোচনার মাধ্যমে, বাইরের হস্তক্ষেপে নয়।

এরপর থেকেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আর কোনও ফোনালাপ হয়নি বলে দাবি দ্য নিউ ইয়র্ক টাইম্‌স-এর। কূটনৈতিক মহলের মতে, ঘটনাটি দুই দেশের সম্পর্কের টানাপড়েনের ইঙ্গিত দিচ্ছে।
এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়েও নতুন জল্পনা শুরু হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই দ্য নিউ ইয়র্ক টাইম্‌স-কে উদ্ধৃত করে জানিয়েছে, চলতি বছরের শেষের দিকে নির্ধারিত কোয়াড সম্মেলনের জন্য ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে। নেপথ্যে রয়েছে সেই জুন মাসের ফোনালাপের জটিলতা। তবে ভারত বা আমেরিকা কোনও পক্ষ থেকেই এ নিয়ে সরকারি ভাবে মুখ খোলা হয়নি।

শান্তি পুরস্কার প্রসঙ্গ ঘিরে বিতর্ক বাড়িয়ে দিয়েছে আরেকটি মন্তব্য। মার্কিন সংবাদমাধ্যম ফক্স-এ ফ্লোরিডা হাউসের রিপাবলিকান প্রতিনিধি আনা পউলিনা লুনা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মূল ভূমিকা-র জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেতে পারেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোড়ন শুরু হয়েছে।
আন্তর্জাতিক মহল এখন তাকিয়ে রয়েছে, এ বিষয়ে ভারত কিংবা আমেরিকার তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে কি না। কিন্তু আপাতত স্পষ্ট, নোবেল শান্তি পুরস্কার ঘিরে বিশ্ব রাজনীতিতে বাড়ছে জল্পনা।

Post Views: 114

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে “অযোগ্য”দের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের
Next: এসএসসি অযোগ্য তালিকায় তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম, চড়ছে বিরোধীদের সুর

সম্পর্কিত গল্প

202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.