Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে “অযোগ্য”দের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে “অযোগ্য”দের তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

Online Desk আগস্ট 30, 2025
SSC_SC.jpg

নিজস্ব সংবাদদাতা : সাত দিন সময় চেয়েছিল স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তার আগেই শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার কমিশনের ওয়েবসাইটেও। নাম, রোল নম্বর এবং সিরিয়াল নম্বর সহ মোট ১৮০৪ জনের নাম রয়েছে এই তালিকায়।

এদিন ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ ঘিরেও নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কমিশনের দফতরে। প্রথমে একটি তালিকা প্রকাশ করা হলেও, তা কিছুক্ষণের মধ্যেই তুলে নেয় কমিশন। এরমধ্যে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও দফতরে পৌঁছে যান। আধিকারিকদের সঙ্গে একটি জরুরি বৈঠক হয়। এর পরে নতুন করে ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করা হয়।
সুপ্রিম নির্দেশ মেনেই আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশনার। তার আগে এই তালিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ, একজনও ‘দাগি অযোগ্য’ প্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন না। এই জন্যই বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, অযোগ্য চাকরিপ্রাপকদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে কমিশনকে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনেই শেষ পর্যন্ত ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রাপকদের নামের তালিকা প্রকাশ্যে আনল কমিশন।

Post Views: 149

Continue Reading

Previous: সাত বছর পর চিনে ! সাংহাই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন মোদী
Next: নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাগ ট্রাম্পের! মোদীর আপত্তির জেরেই শুল্ক শাস্তি

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.