Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • এসএসসি অযোগ্য তালিকায় তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম, চড়ছে বিরোধীদের সুর

এসএসসি অযোগ্য তালিকায় তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম, চড়ছে বিরোধীদের সুর

Online Desk আগস্ট 31, 2025
IMG-20250831-WA0176.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের শাসক দলের অস্বস্তি বাড়ল। সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার প্রকাশিত হয়েছে অযোগ্য বা দাগি প্রার্থীদের তালিকা। তাতে নাম জড়িয়েছে একাধিক তৃণমূল নেতানেত্রীর। হুগলির খানাকুলের তৃণমূল নেত্রী সাহিনা সুলতানার নাম উঠে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে তোলপাড়।
সাহিনা সুলতানা শুধু একজন সাধারণ নেত্রী নন। তিনি পরপর তিনবার হুগলি জেলা পরিষদের সদস্যা। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। অভিযোগ, সেই সময়েই তিনি এসএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষক পদে চাকরি পান। প্রথমে বাঁকুড়ার এক স্কুলে, পরে খানাকুলের রাজহাটি-বন্দর হাইস্কুলে শিক্ষিকা হিসেবে কাজ করেন। তবে স্থানীয়দের অভিযোগ, জেলা পরিষদের দায়িত্ব সামলাতে ব্যস্ত থাকার কারণে স্কুলে তাঁর উপস্থিতি ছিল না বললেই চলে।
বিতর্ক এখানেই শেষ নয়। সাহিনার ভাই মইনুল হক খানাকুলের প্রভাবশালী তৃণমূল নেতা। সদ্য প্রকাশিত তালিকায় নাম এসেছে মইনুল হকের স্ত্রী নমিতা আদকেরও। ফলে বিরোধীরা সরব হয়ে বলছে, “অযোগ্য প্রার্থীদের তালিকা প্রমাণ করছে, নিয়োগ দুর্নীতির শিকড় প্রশাসন থেকে রাজনীতির অন্দরে কতটা গভীরভাবে ছড়িয়েছে।”
প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম জড়ানোর পর থেকেই বিরোধীরা শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছিল। এবার সুপ্রিম কোর্টের প্রকাশিত তালিকায় নতুন নাম উঠে আসায় সেই সুর আরও তীব্র হয়েছে। বিজেপি নেতারা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার একাধিকবার অভিযোগ করেছেন, তৃণমূলের নেতানেত্রীদের আশ্রয়েই নিয়োগ দুর্নীতির জাল বিস্তৃত হয়েছে।
শাসক দল এখনও পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসএসসি মামলার সাম্প্রতিক প্রকাশিত তালিকা শাসক দলের জন্য বড়সড় অস্বস্তির কারণ হতে চলেছে।

Continue Reading

Previous: নোবেল শান্তি পুরস্কার নিয়ে রাগ ট্রাম্পের! মোদীর আপত্তির জেরেই শুল্ক শাস্তি
Next: তবে কি কমতে চলেছে বৃষ্টির পরিমান?

সম্পর্কিত গল্প

saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.